ফাস্ট রিওর্য়াড হচ্ছে একটি বিশেষ প্রোগ্রাম যা ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য যেকোন কেনাকাটায় যোগ করে রিওর্য়াড পয়েন্ট। এটি সম্পূর্ণ ফ্রি।
প্রতি ৫০টাকার ক্রয়ে আপনি পাবেন ১ পয়েন্ট। সাপ্লিমেনটারি কার্ডহোল্ডারদের অর্জনকৃত বোনাস বা আর্নিং পয়েন্টগুলো প্রাইমারি কার্ড হোল্ডারের কার্ডে যোগ হয়ে যাবে। এই আর্নিং পয়েন্ট শুধুমাত্র প্রাইমারি কার্ড থেকে ব্যবহার যোগ্য।
এই রিওর্য়াড পয়েন্টগুলো আপনার ব্র্যাক ব্যাংক ভিসা/মাস্টার ক্রেডিট কার্ডে যোগ হতে থাকবে আমাদের সাথে এ্যাকাউন্ট থাকা পর্যন্ত। এই অর্জিত পয়েন্ট এর বিপরীতে কার্ডহোল্ডারগন রিওয়ার্ড বুকলেট থেকে পেতে পারেন আকর্ষণীয় উপহার।
|