ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম সবচেয়ে দ্রুত বর্ধনশীল ব্যাংক। ৬৯টি শাখা, ৫৯টি এস.এম.ই. সেলস্ এন্ড সার্ভিস সেন্টার, ২৫০টি এ.টি.এম. বুথ, ৪২৯টি এস.এম.ই. ইউনিট অফিস ও ৭ হাজারেরও অধিক কর্মী সমৃদ্ধ ব্র্যাক ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্ডাষ্ট্রির সকলক্ষেত্রে ও সেবাখাতে কার্যক্রম বিস্তৃত করেছে। মাত্র ৮ বছরে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নিজের অবস্থান সুদৃঢ় করেছে এবং প্রতিনিয়ত রিটেইল, কর্পোরেট, এস.এম.ই, প্রবাসী তথা ব্যাংকিং-এর সকল ক্ষেত্রে সেবা বিস্তার করে চলেছে। |