আপনি এখন সময়মতই আপনার ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন। আপনার বিল পরিশোধের কিছু সহজ ও দ্রুত উপায় গুলো হচ্ছে:
কাউন্টারে পেমেন্ট
বাংলাদেশের যেকোন ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ থেকে চেক/নগদে আপনি ডিপোজিট স্লিপের মাধ্যমে/ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন।
ড্রপ বক্স
আপনার বিল পরিশোধের ডিপোজিট স্লিপ পূরণ করে ব্র্যাক ব্যাংক ব্র্যাঞ্চের ভেতরে থাকা ড্রপ বক্সে জমা দিন।
অটো ডেবিট নির্দেশ
আপনি আপনার প্রতি মাসের ক্রেডিট কার্ডের বিল অটো ডেবিট নির্দেশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এই সুবিধাটি আপনার সেভিংস বা কারেন্ট এ্যাকাউন্টের মাধ্যমে উপভোগ করতে পারবেন।
ইন্টারনেট ব্যাংকিং
ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং-এ রেজিষ্টার করে আপনি অনলাইনের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন, ভিজিট করুন www.bracbank.com
এ.টি.এম
আপনার সেভিংস বা কারেন্ট এ্যাকাউন্টের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল এ.টি.এম ফাষ্ট ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ্য।
ক্যাশ ডিপোজিট মেশিন
ব্র্যাক ব্যাংকের যেকোন এ.টি.এম থেকে আপনি পেমেন্ট এনভেলপ পূরণ করে এবং এরসাথে নগদ/চেকে প্রদেয় অর্থ সিডিএম মেশিনে জমা দিন।
ইন্টারএকটিভ ভয়েস রেসপন্স (আই ভি আর)
আই ভি আর আপনাকে একটি নিরাপদ চ্যানেলের মাধ্যমে পিন যথার্থ যাচাই করে ফোনের মাধ্যমে বিল পরিশোধ্য। এই সেবাটি উপভোগ করবার জন্য ডায়াল করুন আমাদের ২৪ ঘন্টা কল সেন্টার ১৬২২১ -এ।
ব্র্যাক ব্যাংকের যেকোন সহায়তার জন্য আমাদের ২৪ ঘন্টা কল সেন্টার এ কল করুন: ১৬২২১ অথবা ই-মেইল করুন: enquiry@bracbank.com আমরা অতি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবো।