ফিক্সড ডিপোজিট এ্যাকাউন্ট আপনাকে দিচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখার সুযোগ। ফিক্সড্ ডিপোজিট ৩ মাস হতে ৩ বছরের জন্য খোলা যেতে পারে। এই এ্যাকাউন্ট টাকায় নিয়ন্ত্রন করা হয়।
বৈশিষ্ট্য এবং সুবিধাবলী
প্রবাসী বাংলাদেশীরা যে কোন মেয়াদ কাল বাছাই করতে পারবেন পছন্দমত : ৩ মাস, ৬ মাস, ১২ মাস, ২৪ মাস অথবা ৩৬ মাসের।
যদি নির্দেশ না দেওয়া হয়, তবে একই মেয়াদকালের জন্য স্বয়ংক্রিয়ভাবে পূর্ননবায়নে সুযোগ।
চক্রবৃদ্ধি সুদের হারের সুযোগ।
আবেদনের যোগ্যতা
১৮ থেকে ৬৫ বছর বয়স্ক যে কোন প্রবাসী বাংলাদেশী এ্যাকাউন্ট খুলতে পারবেন।
প্রবাসী বাংলাদেশীর অবশ্যই বৈধ রেসিডেন্স/ওয়ার্ক পারমিট থাকতে হবে।
আবেদনকারীর অবশ্যই প্রবাসী সেভিংস/কারেন্ট এ্যাকাউন্ট থাকতে হবে।