মাসিক অ্যাভারেজ ব্যালেন্স ৫০,০০০ টাকা বা তার বেশী হলে ইন্টারেস্টের জন্য উপযুক্ত বিবেচিত হবে। ইন্টারেস্ট ফোরফিচার নিয়ম এই এ্যাকাউন্টের জন্য প্রযোজ্য নয়। ডেবিট কার্ডের জন্য কোন ফি প্রদান করতে হবে না, যদি বার্ষিক অ্যাভারেজ ব্যালেন্স ৫০,০০০ টাকা বা তার বেশী হয়, অন্যথায় ৬০০ টাকা + ভ্যাট বছরান্তে প্রদান করতে হবে। অর্ধবার্ষিক এ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি প্রদান করতে হবে না, যদি ৬ মাসের অ্যাভারেজ ব্যালেন্স ৫০,০০০ টাকা বা তার বেশী হয়। অর্ধবার্ষিক এ্যাকাউন্ট মেইন্টেন্স ফি ৩০০ টাকা + ভ্যাট, যদি ৬ মাসের অ্যাভারেজ ব্যালেন্স ৫০,০০০ টাকার কম কিন' ২৫,০০০ টাকার বেশী হয়; ১০০ টাকা + ভ্যাট, যদি ৬ মাসের অ্যাভারেজ ব্যালেন্স ৫,০০০ টাকার বেশী থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত হয়, এ্যাকাউন্টের সাথে ১২ পৃষ্ঠার চেক বই প্রদান করা হয়। |