এটা হচ্ছে বিশ্বব্যাপী গ্রহনযোগ ভিসা/মাস্টার কারেন্সি ক্রেডিট কার্ড। এটা গ্রাহকের বাংলাদেশি টাকায় নির্ধারিত সীমা মার্কিন ডলারের সীমা পর্যন্ত গ্রহনযোগ্য হবে। একটি নিরাপদ ডুয়াল কার্ডের সীমা সর্বোচ্চ ৩০,০০০ মার্কিন ডলারের বিপরীতে আর এফসিডি অথবা ইআরকিউ হিসাবের লিয়েন হবে।
ট্রাভেল কোটা/ভ্রমন কোটা
আর এফ সিডি/এফসি
ই আর কিউ
গ্রাহকদের অনুরোধ ক্রমে, গ্রাহকের ডুয়াল কার্ড অনুমোদিত হবে তার ভ্রমন কোটা, রেসিডেন্ট ফরেনকারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব এবং এক্সপোর্ট রিটেনশন কোটার (ইআরকিউ) বিপরীতে।
ডুয়েল কার্ড দেশের মধ্যে স্থানীয় মুদ্রায় এবং দেশের বাইরে বিদেশী মুদ্রায় ব্যবহৃত হতে পারে।
ভ্রমন কোটার সীমা সার্ক দেশগুলোর জন্য ১,৫০০ মার্কিন ডলার (ভারত, পাকিস্থান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্থান, ভূটান, মালদ্বীপ এবং মায়নমার) এবং সার্কের বাইরের দেশগুলোর জন্য ৫,০০০ মার্কিন ডলার।
ব্র্যাক ব্যাংকের যেকোন সহায়তার জন্য আমাদের ২৪ ঘন্টা কল সেন্টার এ কল করুন: ১৬২২১ অথবা ই-মেইল করুন: enquiry@bracbank.com আমরা অতি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবো।