একটি লাভজনক ও সামাজিকভাবে দায়বদ্ধ অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়া যার লক্ষ্য ক্রমবর্ধমান সম্ভাবনাময় বাজার এবং ব্যবসায়িক খাত, যা ব্র্যাক এবং এর ষ্টেকহোল্ডারদের “একটি উজ্জল, সুস্থ, গণতান্ত্রিক এবং দারিদ্রতামুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করবে।
কর্পোরেট মিশন
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি অর্জন
ধারাবাহিক নিম্নমূল্য জমা প্রবৃদ্ধির সাথে খুচরা সম্পদের নিয়ন্ত্রিত প্রবৃদ্ধি
ব্যক্তি দায়ের অর্থায়নে কর্পোরেট সম্পদ এর অর্থায়ন। দ্রুত বর্ধনশীল খাত চিহ্নিতকরণ ও সমন্নিত বিনিয়োগের মাধ্যমে সম্পদের প্রবৃদ্ধি অর্জন
অর্থায়নকৃত নয় এমন ধরনের আয় বৃদ্ধিতে ধারাবাহিক প্রচেস্টা
আমাদের ঋণের হার ২% রাখা যা লাভজনক স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রাখা যায়
ব্যাংকের শাখাগুলোর মধ্যে দক্ষ সমন্নয় সাধনরে মাধ্যমে সফলতা অর্জন। এস.এম.ই শাখা অফিস এবং ব্র্যাক শাখা অফিস রেমিট্যান্স, ও ব্যাংকের অন্যান্য সেবাসমূহ প্রদান
সেবা মান নিশ্চিত করে আপোশহীন পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে বিভিন্ন ব্যবসায়ের ধারাসমূহ ব্যবস্থাপনা
দূর লক্ষ্যাভিসারি, বিভিন্নমুখী, সম্পূর্ণ প্রেষণা প্রদান করে ব্যাংকের লক্ষ্য সমূহ অর্জনের বাধা সমূহ প্রতিরোধ করা
কর্পোরেট মূল্যবোধ
আমাদের শক্তির উৎস হল, আমাদের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ব্র্যাক। আর তাই আমরা কিছু মূল্যবোধে বিশ্বাসী এবং আমাদের দিকনির্দেশনা, ব্র্যাক দ্বারা পরিচালিত:
আমরা এই মূল্যবোধে বিশ্বাসী যে, আমরা ব্র্যাক পরিবারের সদস্য
একটি সৎ, উম্মুক্ত ও কার্যকর পরিবেশ গড়ে তোলা
গ্রাহককেন্দ্রীক ও পারস্পরিক সুসম্পর্ক স্থাপন যার ভিত্তি হলো সততা, উন্নত গ্রাহকসেবা ও পারস্পরিক মুনাফা
উদ্দোক্তাদের সর্বোচ্চ মুনাফা প্রদানের জন্য দলগতভাবে কাজ করা
ব্যবসায়িক উদ্ভাবন এবং অগ্রগতি সাধনের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা
জনগনের প্রতি শ্রদ্ধাশীল ও মতাদর্শী হয়ে মেধা যাচাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন
কর্ম দক্ষতার ভিত্তিতে স্বীকৃতি প্রদান ও পুরস্কৃতকরণ
সামগ্রিক কর্মকান্ডে আমরা দায়িত্বশীল, বিশ্বাসী এবং আইন-মেনে চলার অঙ্গীকারবদ্ধ