

আমাদের সমাজে নারীরা এগিয়ে যাচ্ছেন বিভিন্ন কর্মস্থলে। অর্থনৈতিকভাবে নিজেকে স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে পিছিয়ে নেই তারা। আর উদ্যোক্তা হিসেবে নারীর সাফল্য ঈর্ষণীয়।
অনেক মা-ই আজ ঘর-সংসার ও সন্তানদের দেখাশোনার পাশাপাশি নিজে কোন ব্যবসা করছেন। অনেকেই নিজের উদ্যোগে অনলাইনে ছোট বা মাঝারি ব্যবসা করছেন। এই নারী উদ্যোক্তারা নিজেদের মেয়েদেরকে অনেক অল্প বয়স থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শেখাতে পারেন যা তাদেরকে স্বনির্ভর হতে সাহায্য করবে।
আমরা অনেকেই মনে করি, ব্যবসার চেয়ে চাকরি হয়তো নিজের ক্যারিয়ার গড়ার জন্য একটু বেশিই নিরাপদ ও নিশ্চিন্ত উপায়। এ কারণে আমরা আমাদের সন্তানদের অনেকসময় ব্যবসার ব্যাপারে উৎসাহিত করি না। কিন্তু একজন উদ্যোক্তা মা চাইলেই নিজের মেয়েকে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারেন, যাতে তারা ভবিষ্যৎ জীবনের জন্যে নিজেকে তৈরি করতে পারে।
আজকের দিনে অনেক নারীরই উদ্যোক্তা হবার প্রতি আগ্রহ অনেক বেশি কারণ এ ক্ষেত্রে তারা নিজেদের জীবনযাত্রার সাথে মিল রেখে সুবিধা অনুযায়ী কাজ করতে পারছেন। এই মায়েরা তাদের মেয়েদেরকে ছোটবেলা থেকেই বিভিন্ন ছোট-ছোট বিষয় শেখাতে পারেন। এই শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়ে উঠতে পারে একেকজন সফল উদ্যোক্তা। তারা যে পেশাতেই যাক না কেন, উদ্যোক্তা মায়েরা তাদের নেতৃত্বের গূণাবলী বিকশিত করারও শিক্ষা দিতে পারেন।
একজন উদ্যোক্তা মা যেসব উপায়ে তাঁর মেয়েদেরকে প্রয়োজনীয় শিক্ষা দিতে পারেন, সেগুলো হলোঃ
১। ছোট বয়স থেকেই মেয়েকে পরিশ্রমী হতে শেখান।
২। ছোট বয়স থেকেই মেয়েকে স্বাবলম্বী হতে শেখান। বিভিন্ন ছোট ছোট প্রাত্যহিক কাজ নিজে করার মাধ্যমেও শিশুরা পরবর্তী জীবনে নিজের ক্যারিয়ার গড়তে অনেক বেশি সক্ষম হয়ে ওঠে।
৩। আপনি নিজে কিভাবে আপনার ব্যবসার প্রথম চিন্তা করেছিলেন সে ব্যাপারে মেয়েকে বলতে পারেন। আপনার মেয়ের যে বিষয়ে কাজ করার আগ্রহ আছে, সেই আগ্রহের জায়গায় তার জন্যে কি ধরনের কাজ মানানসই হতে পারে সেটা বের করতে তাদের সাহায্য করতে পারেন।
৪। যখন সে কোন একটা কাজ নির্ধারণ করতে পারে তখন সেই কাজ করার জন্যে তার পূর্বে কি কি পদক্ষেপ নিতে হবে সেই ব্যাপারে তাকে গাইড করতে পারেন।
৫। যদি মেয়ে তার মায়ের উদ্যোগে যে ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে সেটাতে কাজ করতে আগ্রহী হয় তবে তাকে নিজের সেই ব্যবসা কিভাবে শুরু হয়েছে, কিভাবে সে এটা কার্যকর করেছে এসব ব্যাপারে জানাবেন।
৬। সবসময় নিজের মেয়েকে সে যে ব্যাপারে কাজ করতে ইচ্ছুক সে ব্যাপারে উৎসাহিত করুন।
৭। কাজের ব্যাপারে নিজের মেয়েকে সবসময় আপনার স্ট্রাগল বা কষ্টের কথা জানাবেন। কারণ, আপনি যে পরিশ্রম করে আপনার ব্যবসাকে প্রতিষ্ঠা করেছেন সেটা জানতে পেরে আপনার মেয়েও সেইভাবে উৎসাহিত হবে।
এসবের পাশাপাশি সবসময় নিশ্চিত করবেন নিজের সন্তানকে সঠিক মূল্যবোধের শিক্ষা দেবার। কারণ, যে কোন পেশাতেই নৈতিকতার সাথে সাফল্য অর্জন করাটা সবথেকে গুরুত্বপূর্ণ।
উদ্যোক্তা মায়েরা নিজেদের মেয়েকে আরও যেভাবে সাহায্য করতে পারে তা জানতে ক্লিক করুনঃ https://www.entrepreneur.com/article/319249?fbclid=IwAR1waECjzyAYZHxR8XfkblsCSKvuWE1D87XJmDWuLYCZT2mzAx91Txx5GcM