

ব্র্যাক ব্যাংক পিএলসি. আর্থিক অপরাধ প্রতিরোধ এবং গ্রাহকদের সুরক্ষা নিশ্চিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং কার্যকর কমপ্লায়েন্স সংস্কৃতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি, যাতে আমাদের নীতিমালা ও প্রক্রিয়াগুলো আন্তর্জাতিক মানের মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) মানদণ্ড পূরণ করে। কার্যকরভাবে আর্থিক অপরাধ শনাক্ত ও প্রতিরোধে আমরা নিয়মিত নতুন উদ্ভাবন করছি এবং অত্যাধুনিক সমাধান বাস্তবায়ন করছি —যার মধ্যে রয়েছে একটি স্বয়ংক্রিয় লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা। প্রযুক্তিনির্ভর সমাধানের পাশাপাশি, আমরা বিস্তৃত ও বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ দেওয়াকে অগ্রাধিকার দিই। এই প্রতিশ্রুতি ব্যাংকের প্রতিটি কার্যক্রমে প্রযোজ্য, যেখানে গ্রাহকের স্বার্থ সুরক্ষিত রাখতে শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটসমূহে নিয়মিত এএমএল পর্যালোচনা কার্যক্রম পরিচালিত হয়। এসব পদক্ষেপকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে ব্র্যাক ব্যাংক তার প্রতিটি গ্রাহকের জন্য একটি নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করতে বদ্ধপরিকর।
ভিশন বিবৃতি:
আর্থিক ব্যবস্থা সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন এবং সবার জন্য একটি নিরাপদ ব্যাংকিং পরিবেশ গড়ে তোলা।
মিশন পয়েন্টসমূহ:
১. এএমএল/সিএফটি কমপ্লায়েন্সে অটল প্রতিশ্রুতি;
২. আর্থিক অপরাধের ঝুঁকি কার্যকরভাবে প্রশমনে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার;
৩. কর্মীদের নিয়মিত দক্ষতা উন্নয়ন।