সচরাচর জিজ্ঞাস্য১. ‘আস্থা ইসলামিক’ কি? ‘আস্থা ইসলামিক’ ব্র্যাক ব্যাংকের অলরাউন্ডার আস্থা অ্যাপের ইসলামিক ইনফর্মেশন প্ল্যাটফর্ম। বাংলাদেশে ব্যাংকিং অ্যাপে এটিই সবচেয়ে বড় ইসলামিক ইনফর্মেশন প্ল্যাটফর্ম। আস্থা অ্যাপ ইউজাররা এখানে ‘গ্যাক মিডিয়া’র মাধ্যমে পাওয়া ইসলামিক ফাউন্ডেশন অনুমদিত জেলা অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজের সময়, বাংলা অর্থ ও উচ্চারণসহ সম্পূর্ণ কুরআন তেলাওয়াত, সেহেরি ও ইফতারির সময়, বিষয়ভিত্তিক সহীহ হাদিস, যাকাতের বিস্তারিত, অর্থ ও উচ্চারণসহ আল্লাহ'র ৯৯ টি নাম, বিষয়ভিত্তিক দোয়া, এবং অর্থসহ ছেলে ও মেয়েদের ইসলামিক নাম জানতে পাবেন সম্পূর্ণ ফ্রি! ২. ব্যাংকিং অ্যাপে কেন ইসলামিক ইনফর্মেশন যুক্ত হলো? ডিজিটাল ব্যাংকিং এখন আমাদের লাইফস্টাইলের এক অবিচ্ছেদ্য অংশ। অলরাউন্ডার আস্থা অ্যাপে সুপার অ্যাপের সুবিধা দিতে ‘আস্থা লাইফস্টাইল’ নামে বিভিন্ন লাইফস্টাইল ফিচার নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে আস্থা অ্যাপ ইউজাররা অন্যান্য সব ডিজিটাল লাইফস্টাইল অ্যাপের সুবিধা এক অ্যাপেই পেয়ে যাবেন। ফলে ইউজারদের একাধিক অ্যাপ ইন্সটল বা ম্যানেজ করার ঝামেলা থাকছে না। আস্থা অ্যাপে সুপার অ্যাপ লাইফস্টাইল ফিচারে এরই মধ্যে যুক্ত হয়েছে – ওটিটি, লার্নিং, মিউজিক, ইসলামিক ও ট্রাভেল। ৩. আস্থা ইসলামিক ইনফর্মেশন কিভাবে পাবো? আস্থা অ্যাপে লগইন করে হোম স্ক্রিন থেকে BBL Apps -এ গেলে ‘আস্থা ইসলামিক’ অপশনটি পাবেন। ৪. আস্থা ইসলামিক ইনফর্মেশন কারা জানতে পারবেন? শুধুমাত্র আস্থা অ্যাপ ইউজাররা। ৫. আস্থা ইসলামিক ইনফর্মেশন জানার খরচ কেমন? আস্থা ইসলামিকের সব কনটেন্ট সম্পূর্ণ ফ্রি! ৬. আস্থা ইসলামিক ইনফর্মেশন জানতে কি ইন্টারনেট খরচ হবে? হ্যাঁ; যদিও আস্থা অ্যাপে ব্যাংকিং করার জন্য গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক নেটওয়ার্কে কোনো ইন্টারনেট চার্জ নেই, কিন্তু আস্থা ইসলামিক ইনফর্মেশন জানতে মোবাইল ডাটা ব্যবহার করলে টেলিকম নেটওয়ার্কের ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে। |