

১. আস্থা লাইফস্টাইল ফিচারগুলো কোথায় পাবো?
আস্থা সুপার অ্যাপে লগইন করে হোম স্ক্রিন থেকে ‘আস্থা লাইফস্টাইল’-এ গেলে আস্থা প্লে, আস্থা মিউজিক, আস্থা নিউজ, আস্থা বুকস, আস্থা ট্রাভেল, আস্থা লার্নিং ও আস্থা ইসলামিক অপশনগুলি পাবেন।
২. ‘আস্থা লাইফস্টাইল’ কী?
আস্থা অ্যাপে সুপার অ্যাপের সুবিধা দিতে ‘আস্থা লাইফস্টাইল’ নামে বিভিন্ন লাইফস্টাইল ফিচার নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। এতে এরই মধ্যে যুক্ত হয়েছে –
৩. ব্যাংকিং অ্যাপে কেন লাইফস্টাইল যুক্ত হলো?
ডিজিটাল ব্যাংকিং এখন আমাদের লাইফস্টাইলের এক অবিচ্ছেদ্য অংশ। এই উদ্যোগের মাধ্যমে আমরা চেয়েছি যেন আস্থা সুপার অ্যাপ ইউজাররা অন্যান্য সব ডিজিটাল লাইফস্টাইল অ্যাপের সুবিধা এক অ্যাপেই পেয়ে যান। ফলে ইউজারদের একাধিক অ্যাপ ইন্সটল বা ম্যানেজ করার ঝামেলা থাকবে না।
৪. ‘আস্থা প্লে’ কী?
‘আস্থা প্লে’ হলো ব্র্যাক ব্যাংকের আস্থা সুপার অ্যাপের ওটিটি (ওভার-দ্যা-টপ) এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম। বাংলাদেশে ব্যাংকিং অ্যাপে এটিই প্রথম ও একমাত্র ওটিটি। আস্থা সুপার অ্যাপ ইউজাররা এখানে iscreen ওটিটি লাইব্রেরির সব ওয়েব কন্টেন্ট অর্থাৎ মুভি, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, নাটক, ইত্যাদি দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রি!
৫. ‘আস্থা মিউজিক’ কী?
‘আস্থা মিউজিক’ হলো ব্র্যাক ব্যাংকের আস্থা সুপার অ্যাপের মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম। বাংলাদেশে ব্যাংকিং অ্যাপে এটিই প্রথম ও একমাত্র মিউজিক প্ল্যাটফর্ম। আস্থা সুপার অ্যাপ ইউজাররা এখানে ‘স্বাধীন মিউজিক’ লাইব্রেরির ১০০,০০০+ গান ও তিন শতাধিক পডকাস্ট শুনতে পাবেন সম্পূর্ণ ফ্রি! গানের মধ্যে রয়েছে বাংলা ব্যান্ড, আধুনিক, হিন্দি, আন্তর্জাতিক সংগীত, সিনেমার গান, চরকি অরিজিনাল সাউন্ডট্র্যাকস, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, মিউজিক ভিডিও ইত্যাদি।
৬. ‘আস্থা নিউজ’ কী?
‘আস্থা নিউজ’ হলো ব্র্যাক ব্যাংকের আস্থা সুপার অ্যাপের প্রথম আলো ই-পেপার প্ল্যাটফর্ম। বাংলাদেশে ব্যাংকিং অ্যাপে এটিই প্রথম ও একমাত্র ই-পেপার প্ল্যাটফর্ম। আস্থা সুপার অ্যাপ ইউজাররা এখানে প্রথম আলোর প্রিন্ট ভার্সনের আদলে ই-পেপার পড়তে পারবেন সম্পূর্ণ ফ্রি! সাথে থাকছে প্রথম আলোর সব ফিচার পাতা - ছুটির দিনে, স্বপ্ন নিয়ে, প্র-বাণিজ্য, নকশা, প্র-অধুনা, চাকরি-বাকরি, গোল্লাছুট, ও প্র-অন্য আলো। এছাড়াও এতে আছে ‘কিশোর আলো’, ‘বিজ্ঞান চিন্তা’, বর্ণিল, ঈদ সংখ্যা ও অন্যান্য বিশেষ ম্যাগাজিনের ই-ভার্সন।
৭. ‘আস্থা বুকস’ কী?
‘আস্থা বুকস’ হলো ব্র্যাক ব্যাংকের আস্থা সুপার অ্যাপের ই-বুক ও অডিওবুক প্ল্যাটফর্ম। বাংলাদেশে ব্যাংকিং অ্যাপে এটিই প্রথম ও একমাত্র ই-বুক ও অডিওবুক প্ল্যাটফর্ম। আস্থা সুপার অ্যাপ ইউজাররা এখানে ৮০০-র বেশি উপন্যাস, গল্প, কবিতা, রোমান্টিক, থ্রিলার, হরর, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, ইসলামিক, ও ক্লাসিক ই-বুক পড়তে ও অডিওবুক শুনতে পারবেন।
৮. ‘আস্থা ট্রাভেল’ কী?
‘আস্থা ট্রাভেল’ হলো ব্র্যাক ব্যাংকের আস্থা সুপার অ্যাপের অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম। বাংলাদেশে ব্যাংকিং অ্যাপে এটিই প্রথম ও একমাত্র অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম। আস্থা সুপার অ্যাপ ইউজাররা এখানে ‘গোযায়ান’ -এর ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ার টিকেট, হোটেল এবং ট্যুর প্যাকেজ কেনায় ২০,০০০ বা তার বেশি টাকার বিলে ২,০০০ টাকা এবং ১০,০০০ বা তার বেশি টাকার বিলে ১,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন।
৯. ‘আস্থা লার্নিং’ কী?
‘আস্থা লার্নিং’ হলো ব্র্যাক ব্যাংকের আস্থা সুপার অ্যাপের ই-লার্নিং প্ল্যাটফর্ম। বাংলাদেশে ব্যাংকিং অ্যাপে এটিই প্রথম ও একমাত্র ই-লার্নিং প্ল্যাটফর্ম। আস্থা সুপার অ্যাপ ইউজাররা এখানে ‘শিখো’ র নবম থেকে একাদশ শ্রেণীর একাডেমিক কোর্স, এসএসসি ও এইচএসসি অ্যানিমেটেড লেসন, ও নির্দিষ্ট প্রফেশনাল কোর্সে (যেমন – মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, গুগল ওয়ার্কস্পেস, প্রফেশনাল ইমেইল রাইটিং, রেজুমে ও কাভার লেটার রাইটিং, জব ও ক্যারিয়ার প্রিপারেশন) পাবেন ২০% ডিসকাউন্ট।
১০. ‘আস্থা ইসলামিক’ কী?
‘আস্থা ইসলামিক’ হলো ব্র্যাক ব্যাংকের অলরাউন্ডার আস্থা অ্যাপের ইসলামিক ইনফর্মেশন প্ল্যাটফর্ম। বাংলাদেশে ব্যাংকিং অ্যাপে এটিই সবচেয়ে বড় ইসলামিক ইনফর্মেশন প্ল্যাটফর্ম। আস্থা অ্যাপ ইউজাররা এখানে ‘গ্যাক মিডিয়া’ র মাধ্যমে পাওয়া ইসলামিক ফাউন্ডেশন অনুমদিত জেলা অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজের সময়, বাংলা অর্থ ও উচ্চারণসহ সম্পূর্ণ কুরআন তেলাওয়াত, সেহেরি ও ইফতারির সময়, বিষয়ভিত্তিক সহীহ হাদিস, যাকাতের বিস্তারিত, অর্থ ও উচ্চারণসহ আল্লাহ'র ৯৯ টি নাম, বিষয়ভিত্তিক দোয়া, এবং অর্থসহ ছেলে ও মেয়েদের ইসলামিক নাম জানতে পাবেন সম্পূর্ণ ফ্রি!
১১. আস্থা লাইফস্টাইল ফিচারগুলো কারা পাবেন?
শুধুমাত্র আস্থা অ্যাপ ইউজাররা।
১২. আস্থা লাইফস্টাইল ফিচারগুলো ব্যবহারের খরচ কেমন?
আস্থা প্লে, আস্থা মিউজিক, আস্থা নিউজ, আস্থা বুকস ও আস্থা ইসলামিকের সকল কনটেন্ট সম্পূর্ণ ফ্রি! আস্থা লার্নিং-এ পাওয়া নির্দিষ্ট ‘শিখো’র কোর্সগুলোতে আস্থা অ্যাপ ইউজাররা পাবেন ২০% ডিসকাউন্ট। আস্থা ট্রাভেলে পাবেন ‘গোযায়ান’-এর এয়ার টিকেট, হোটেলে ও ট্যুর প্যাকেজে ২০,০০০ বা তার বেশি টাকার বিলে ২,০০০ টাকা এবং ১০,০০০ বা তার বেশি টাকার বিলে ১,০০০ টাকা ডিসকাউন্ট।
১৩. আস্থা প্লে দেখতে কি ইন্টারনেট খরচ হবে?
হ্যাঁ; যদিও আস্থা অ্যাপে ব্যাংকিং করার জন্য গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক নেটওয়ার্কে কোনো ইন্টারনেট চার্জ নেই, কিন্তু আস্থা প্লে, আস্থা মিউজিক, আস্থা নিউজ, আস্থা বুকস, আস্থা ট্রাভেল, আস্থা লার্নিং, ও আস্থা ইসলামিকের জন্য মোবাইল ডাটা ব্যবহার করলে টেলিকম নেটওয়ার্কের ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে।