

১. MSF রেট কী?
MSF (মার্চেন্ট সার্ভিস ফি) রেট হলো Bangla QR এর মাধ্যমে পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে মার্চেন্টের জন্য প্রযোজ্য রেট। যা পূর্বে ব্র্যাক ব্যাংকের এর সকল মার্চেন্টের জন্য ০.৪% ছিল; এখন ৮ অক্টোবর, ২০২৬ থেকে যে কোনো পরিমাণ পেমেন্টের ক্ষেত্রে MSF রেট ০% বা সম্পূর্ণ ফ্রি। এখন থেকে নিশ্চিন্তে MSF চার্জবিহীন পেমেন্ট গ্রহণ করুন।
মনে রাখবেন, ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আপনার Bangla QR ব্যবহার করে যিনি পণ্য/সেবা নিচ্ছেন তার ওপরে কোনো চার্জ প্রযোজ্য নয়।
২. বর্তমানে BRAC Bank এর Bangla QR মার্চেন্টের জন্য কি কি সুবিধা প্রদান করা হয়?
বর্তমানে ব্র্যাক ব্যাংক, Bangla QR মার্চেন্টের জন্য ০% MSF রেট দিচ্ছে। এছাড়াও রয়েছে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক সেটেলমেন্ট সুবিধা, মার্চেন্টের Self -service Portal এবং বিভিন্ন নানাবিধ সুবিধা।
৩. এই MSF 0% রেটের সুবিধাটি কারা পাবেন?
ব্র্যাক ব্যাংকের সকল QR Merchant এই সুবিধা পাবেন।
4. মার্চেন্টদের জন্য Bangla QR কেন গুরুত্বপূর্ণ?
Bangla QR ব্যবহার করে মার্চেন্ট এনপিএসবি, মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেট এবং অন্যান্য ব্যাংকের অ্যাপ-এর মাধ্যমে পণ্য/সেবার বিপরীতে পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
এছাড়া মনে রাখবেন, Bangla QR ব্যবহার করে ক্যাশ-আউট বা অন্য কোনো ধরণের নিয়মবহির্ভূত লেনদেন আইনত অবৈধ।
* শর্ত প্রযোজ্য & পরিবর্তনযোগ্য