অ্যাকাউন্টের আকর্ষণীয় ফিচারসমূহ



২ জুলাই থেকে ৩১ অক্টোবরের মধ্যে অ্যাকাউন্ট খুলে রেমিট্যান্স আনলেই উপভোগ করুন আকর্ষণীয় উপহার


প্রয়োজনীয় কাগজপত্র:
- অ্যাকাউন্টহোল্ডারের ২ কপি এবং নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
- অ্যাকাউন্টহোল্ডারের জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট কপি/জন্ম সনদের কপি
- বাংলাদেশের বর্তমান ঠিকানা প্রমাণের জন্য যেকোনো ইউটিলিটি বিলের অনুলিপি
- আয়ের প্রমাণপত্র (নিজস্ব ইনকাম থাকলে)
অ্যাকাউন্ট খুলতে ভিজিট করুন
বিস্তারিত জানতে কল করুন ১৬২২১
অথবা ইমেইল করুন probashi@bracbank.com
প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
১। প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্ট কী?
প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্ট হলো সেসব পুরুষ গ্রাহকদের জন্য, যারা বিদেশ থেকে নিয়মিত রেমিটেন্স পান। সাধারণত, বিদেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের আত্মীয়স্বজনরা এই অ্যাকাউন্টের টার্গেট কাস্টমার।
বি. দ্র.: যারা অন্য পেশায় নিয়োজিত, তবে নিয়মিত রেমিটেন্স পান, তারাও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
২। কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন?
১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো বাংলাদেশি, যারা বিদেশ থেকে নিয়মিত রেমিটেন্স পেয়ে থাকেন, তারা এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। উল্লেখ্য, অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারির নামে খোলা হবে।
৩। আমি কি এই প্রবাসী পরিবার অ্যাকাউন্ট থেকে লিংক অ্যাকাউন্ট খুলতে পারব?
হ্যাঁ, আপনি প্রবাসী পরিবার অ্যাকাউন্ট থেকে ডিপিএস এবং এফডিআর অ্যাকাউন্টও খুলতে পারবেন।
৪। এই অ্যাকাউন্টের প্রধান সুবিধাগুলো কী কী?
- ফ্ল্যাট ৩% হারে ইন্টারেস্ট পাওয়া যাবে
- যেকোনো ব্যালেন্সের ওপর ইন্টারেস্ট পাওয়া যাবে
- প্রতি মাসে ইন্টারেস্ট ডিজবার্স করা হয়
- স্বল্প অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি
- গ্রাহক যদি বার্ষিক গড় ব্যালেন্স ৫০,০০০ বা তার বেশি রাখেন, তাহলে ডেবিট কার্ডের অ্যানুয়াল ফি একদম ফ্রি
- ইন্টারনেট ব্যাংকিং সুবিধা
৫। এই অ্যাকাউন্টের স্কিম কোড কী?
প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্টের স্কিম কোড হলো ‘SRPPR’।
৬। এই অ্যাকাউন্টের এটিএম/ডেবিট কার্ড চার্জ কত?
এই অ্যাকাউন্টের এটিএম/ডেবিট কার্ড ফি ৬০০ টাকা+ভ্যাট। নতুন ডেবিট কার্ডের ক্ষেত্রে অ্যানুয়াল ফি কার্ড ইস্যু করার সময়ই কেটে নেওয়া হবে।
৭। এই অ্যাকাউন্টে গ্রাহকরা কি মাল্টিকারেন্সি ডেবিট কার্ড পাবেন?
হ্যাঁ, গ্রাহকরা এই অ্যাকাউন্টে মাল্টিকারেন্সি ডেবিট কার্ড পাবেন।
৮। এই অ্যাকাউন্ট খোলার জন্য কী কী ডকুমেন্ট লাগবে?
এই অ্যাকাউন্ট খুলতে হলে আবেদনকারী/বেনিফিশিয়ারিকে নিম্নবর্ণিত ডকুমেন্ট জমা দিতে হবে:
ক) আবেদনকারীর ডকুমেন্ট:
- যথাযথভাবে পূরণকৃত অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম
- বৈধ জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট কপি/জন্মসনদের কপি
- ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
- বাংলাদেশে বর্তমান ঠিকানা প্রমাণের জন্য যেকোনো ইউটিলিটি বিল কপি (BTTB, DESA, DESCO, GAS ইত্যাদি)। যদি আবেদনপত্রে উল্লিখিত বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের কপিতে উল্লিখিত বর্তমান ঠিকানা ভিন্ন হয়, সেক্ষেত্রে ঠিকানা যাচাইয়ের জন্য ব্যাংকের সিপিভি (CPV) পলিসি অনুসরণ করা হবে।
- আয়ের প্রমাণপত্র (পে স্লিপ/অফার লেটার/ভাড়া চুক্তিপত্র/সেলফ ডিক্লারেশন ফর্ম ইত্যাদি)
খ) নমিনির ডকুমেন্ট:
- নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
- নমিনির বৈধ জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট কপি/জন্মসনদের কপি
গ) বেনিফিশিয়ারি ওউনার (BO) ডিক্লারেশন:
- সেলফ ডিক্লারেশন ফর্মে রেমিটেন্স প্রেরণকারী নিচে দেওয়া তথ্যগুলো ঘোষণা করবেন:
- রেমিটেন্স প্রেরণকারীর নাম
- যে দেশে রেমিটার কাজ করেন, সে দেশের নাম
- রেমিটেন্স প্রেরণকারীর সাথে বেনিফিশিয়ারি ওউনারের সম্পর্ক