




১। Omnichannel Banking কী?
ব্র্যাক ব্যাংক নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম এবং পূর্ণাঙ্গ Omnichannel Banking Experience! এটি মূলত একটি আধুনিক ও সমন্বিত ব্যাংকিং ব্যবস্থা, যার মাধ্যমে আপনি ব্র্যাক ব্যাংকের যেকোনো সার্ভিস চ্যানেল— যেমন: ব্রাঞ্চ, কল সেন্টার কিংবা ডিজিটাল চ্যানেলে আপনার সুবিধামতো ব্যাংকিং কার্যক্রম শুরু করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো, একটি চ্যানেলে কাজ শুরু করে আপনি যেকোনো সময় অন্য আরেকটি চ্যানেলে গিয়ে ঠিক সেখান থেকেই বাকি কাজটুকু সম্পন্ন করতে পারবেন। কোনো প্রক্রিয়া নতুন করে শুরু করার ঝামেলাই থাকবে না।
আপনার প্রতিটি ব্যাংকিং অভিজ্ঞতা এখন হবে আরও Simplified, Uninterrupted এবং Seamless!
২। Omnichannel Banking-এর মাধ্যমে গ্রাহক কী কী সুবিধা পাবেন?
এই সেবার মাধ্যমে গ্রাহক যেসব সুবিধা পাবেন:
• পছন্দের চ্যানেলে ব্যাংকিং: আপনার সুবিধামতো চ্যানেল বেছে নিতে পারবেন।
• নিরবচ্ছিন্ন সেবা: একটি চ্যানেলে শুরু করা কাজ অন্য চ্যানেলে চালিয়ে যেতে পারবেন এবং যেহেতু এই সার্ভিসের Visibility সব চ্যানেলেই থাকবে, তাই আপনি একটি Consistent Service পাবেন।
• সময় সাশ্রয়: বারবার একই তথ্য এবং ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন কমবে।
• সার্বক্ষণিক যোগাযোগ ও সহায়তা: সার্ভিসের প্রতিটি ধাপেই ব্যাংক আপনার সাথে থাকবে এবং আপনি চাইলেই আমাদের ২৪/৭ Dedicated Support পেতে পারেন। আর এটা যেকোনো কল সেন্টারের মতো শুধুমাত্র Service Support দেবে না, বরং আপনি চাইলে আপনার হয়ে ফুল সার্ভিস রিকোয়েস্টটি কমপ্লিট করতে পারবেন।
• পারসোনালাইজড অফার: আপনার প্রয়োজন ও ব্যাংকের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে প্রাসঙ্গিক অফার পেতে পারেন।
৩। Omnichannel Banking কি নতুন কোনো অ্যাকাউন্ট বা ব্যাংকিং প্রোডাক্ট?
না। এটি কোনো নতুন অ্যাকাউন্ট বা আলাদা ব্যাংকিং প্রোডাক্ট নয়; বরং ব্র্যাক ব্যাংকের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সমন্বিতভাবে ব্যাংকিং সেবা গ্রহণের একটি উন্নত অভিজ্ঞতা। অ্যাকাউন্ট খোলা, লোন বা ক্রেডিট কার্ডের Application এবং Completion-এর ক্ষেত্রে এই অভিজ্ঞতা কাজে আসবে।
৪। ঘরে বসেই কি ব্যাংকিং প্রোডাক্টের জন্য আবেদন করা যাবে?
হ্যাঁ। সকল ধরনের প্রোডাক্টের জন্যেই ঘরে বসে আবেদনের সুবিধা রয়েছে। যেকোনো চ্যানেল থেকে শুরু করে শেষ করতে পারবেন।
৫। Omnichannel Banking কি শুধু অ্যাকাউন্ট খোলার জন্য?
না। এটি শুধু অ্যাকাউন্ট খোলার মধ্যে সীমাবদ্ধ নয়। অ্যাকাউন্ট খোলা, লোন, ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ব্যাংকিং প্রোডাক্টের জন্য এই ব্যাংকিং অভিজ্ঞতা পাওয়া যাবে।
৬। Omnichannel Banking কি শুধু স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য?
না। স্মার্টফোন না থাকলেও আপনি ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ বা কল সেন্টারের মাধ্যমে সেবা নিতে পারবেন। আপনার প্রয়োজন ও সুবিধা অনুযায়ী উপযুক্ত চ্যানেল বেছে নেওয়ার সুযোগই এই উদ্যোগের মূল লক্ষ্য।
৭। Omnichannel Banking ব্যবহার করতে কি আলাদা কোনো চার্জ দিতে হবে?
না। Omnichannel Banking অভিজ্ঞতা ব্যবহারের জন্য আলাদা কোনো চার্জ নেই। তবে সংশ্লিষ্ট ব্যাংকিং প্রোডাক্ট বা সার্ভিসের জন্য প্রযোজ্য ফি ও চার্জ বহাল থাকবে।
৮। Omnichannel Banking কি সবার জন্য প্রযোজ্য?
এই উদ্যোগের লক্ষ্য হলো, সমাজের সর্বস্তরের মানুষের কাছে ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করা। বিদ্যমান গ্রাহকের পাশাপাশি নতুন গ্রাহকরাও সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে Omni Banking Experience-এর সুযোগ পাবেন। তবে প্রতিটি প্রোডাক্ট বা সার্ভিসের জন্য নির্ধারিত শর্ত প্রযোজ্য হবে।
৯। ব্যাংকিং সেবার বাইরে থাকা কেউ কি এই সুবিধা নিতে পারবেন?
হ্যাঁ। যারা এখনো ব্র্যাক ব্যাংকের গ্রাহক নন, তাঁরাও Omnichannel Experience-এর মাধ্যমে Account/Loan/Credit Card-এর জন্য Apply এবং Complete করতে পারবেন। এর মাধ্যমে আরও বেশি মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়াই ব্র্যাক ব্যাংকের লক্ষ্য।
১০। গ্রাহক শহরের বাইরে বা প্রত্যন্ত অঞ্চলে থাকলে কীভাবে সেবা পাবেন?
আপনি দেশের যে অঞ্চলেই থাকুন না কেন, আপনার সুবিধা অনুযায়ী ব্র্যাক ব্যাংকের Branch/Agent Banking/Digital Channel বা Call Center-এর মাধ্যমে Account/Loan/Credit Card-এর জন্য Apply এবং Complete করতে পারবেন। এর ফলে ভৌগোলিক অবস্থানের সীমাবদ্ধতা কমিয়ে ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করার সুযোগ তৈরি হবে।
১১। কোন কোন চ্যানেলে Omnichannel Banking-এর অভিজ্ঞতা পাওয়া যাবে?
ব্র্যাক ব্যাংকের শক্তিশালী ৪টি সার্ভিস চ্যানেলের (৩১২টি ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ, ১১০০-এর বেশি এজেন্ট আউটলেট, কল সেন্টার এবং Strong ডিজিটাল চ্যানেল- Apps and Website) যেকোনো একটি ব্যবহার করেই আপনি এই চমৎকার Omnichannel Experience উপভোগ করতে পারবেন। আপনার সুবিধামতো যেকোনো একটি চ্যানেলে কাজ শুরু করে অন্য যেকোনো চ্যানেলে তা শেষ করতে পারবেন।
১২। ওয়েবসাইটে আবেদন শুরু করে ব্রাঞ্চে গিয়ে কি তা সম্পন্ন করা যাবে?
হ্যাঁ। আপনি যেকোনো চ্যানেলে আবেদন শুরু করে অন্য যেকোনো চ্যানেলে, যেখানে আবেদনটি শেষ করেছেন, সেখান থেকেই শুরু করতে পারবেন।
১৩। আবেদন মাঝপথে থেমে গেলে কি আবার প্রথম থেকে শুরু করতে হবে?
না। সংশ্লিষ্ট আবেদন বা সেবায় যেখানে কাজ থেমেছিল, ঠিক সেখান থেকেই আবার শুরু করে আবেদনটি চালিয়ে যেতে বা সম্পন্ন করতে পারবেন।
১৪। এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে গেলে কি একই তথ্য বারবার দিতে হবে?
Omnichannel Banking-এর অন্যতম উদ্দেশ্য হলো বিভিন্ন চ্যানেলের মধ্যে প্রয়োজনীয় তথ্যের সমন্বয় করা, যাতে আপনাকে বারবার একই তথ্য দিতে না হয়। তাই, চ্যানেল পরিবর্তন করলেও আপনাকে একই তথ্য বারবার দিতে হবে না।
১৫। এক চ্যানেলে এক ধরনের তথ্য এবং অন্য চ্যানেলে ভিন্ন তথ্য পাওয়ার আশঙ্কা কি থাকবে?
না; বরং একটি চ্যানেলে শুরু করা কাজ অন্য চ্যানেলে চালিয়ে যেতে পারবেন। কারণ, আপনার তথ্যর Visibility সব চ্যানেলেই থাকবে। তাই, আপনি একটি Consistent Service পাবেন।
১৬। গ্রাহক কি নিজের পছন্দ অনুযায়ী চ্যানেল বেছে নিতে পারবেন?
অবশ্যই। গ্রাহক তাঁর প্রয়োজন ও সুবিধা অনুযায়ী উপযুক্ত চ্যানেল বেছে নিতে পারবেন।
১৭। Omnichannel Banking-এর ফলে কি আগের চেয়ে দ্রুত সেবা পাওয়া যাবে?
এই উদ্যোগের লক্ষ্য হলো অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি কমানো, বিভিন্ন চ্যানেলের মধ্যে সমন্বয় বাড়ানো এবং ফলো-আপ সহজ করা। তাই, সেবাও দ্রুতই পাওয়া যাবে।
১৮। Personalized Offer বা ব্যক্তিগত চাহিদাভিত্তিক অফার কী?
আপনার প্রয়োজন, পছন্দ এবং ব্র্যাক ব্যাংকের সঙ্গে আপনার ব্যাংকিং সম্পর্কের প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে আপনার জন্য উপযোগী অফার বা প্রোডাক্ট প্রপোজিশনই Personalized Offer.
১৯। Omnichannel Banking ব্যবহারের সময় কোনো সমস্যায় পড়লে কোথায় যোগাযোগ করবেন?
ব্র্যাক ব্যাংকের সব চ্যানেলে আপনি Omni Experience পাবেন। সার্ভিসের প্রতিটি ধাপেই ব্যাংক আপনার সাথে থাকবে এবং আপনি চাইলেই ২৪/৭ আমাদের Dedicated Support পেতে পারেন। আর এটা যেকোনো Call Center-এর মতো শুধুমাত্র Service Support দেবে না, বরং আপনি চাইলে আপনার হয়ে ফুল সার্ভিস রিকোয়েস্টটি কমপ্লিট করতে পারবে।
এছাড়াও ব্যাংকের অফিসিয়াল হটলাইন ১৬২২১, নিকটস্থ ব্রাঞ্চ অথবা অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের ইনবক্সের মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন।
২০। Omnichannel Banking-এর মাধ্যমে গ্রাহকের তথ্য ও লেনদেন কতটা নিরাপদ?
গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা ব্র্যাক ব্যাংকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবসময় নিরাপদ। ব্যাংকের নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা ও প্রযোজ্য নীতিমালা অনুসরণ করে সেবা প্রদান করা হয়। তবে অনলাইন ব্যাংকিং ব্যবহারের সময় গ্রাহককেও সতর্ক থাকতে হবে।
মনে রাখবেন, ব্র্যাক ব্যাংকের কোনো প্রতিনিধি কখনোই আপনার PIN, OTP বা পাসওয়ার্ড জানতে চাইবে না। নিজের গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।
২১। ব্যাংকের নামে কেউ ফোন, এসএমএস বা সামাজিক যোগাযোগমাধ্যমে OTP, PIN বা পাসওয়ার্ড চাইলে কী করবেন?
কোনো অবস্থাতেই আপনার OTP, PIN বা পাসওয়ার্ড শেয়ার করবেন না। কেউ ব্যাংকের পরিচয় দিয়ে এসব তথ্য চাইলে সতর্ক থাকুন। সন্দেহজনক কল, মেসেজ বা যোগাযোগের বিষয়ে যাচাই করতে ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল হটলাইন ১৬২২১-এ যোগাযোগ করুন।
২২। ব্র্যাক ব্যাংকের Omnichannel Banking গ্রাহকদের জন্য কী কী নিয়ে এসেছে?
Omnichannel Banking-এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের জন্য আরও সমন্বিত, সহজ ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করতে চায়। এর মূল সুবিধাগুলো হলো—
• পছন্দের চ্যানেলে ব্যাংকিং: আপনার সুবিধামতো চ্যানেল বেছে নিতে পারবেন।
• নিরবচ্ছিন্ন সেবা: একটি চ্যানেলে শুরু করা কাজ অন্য চ্যানেলে চালিয়ে যেতে পারবেন এবং যেহেতু এই সার্ভিসের Visibility সব চ্যানেলেই থাকবে, তাই আপনি একটি Consistent Service পাবেন।
• সময় সাশ্রয়: বারবার একই তথ্য এবং ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন কমবে।
• সার্বক্ষণিক যোগাযোগ ও সহায়তা: সার্ভিসের প্রতিটি ধাপেই ব্যাংক আপনার সাথে থাকবে এবং আপনি চাইলেই আমাদের ২৪/৭ Dedicated Support পেতে পারেন। আর এটা যেকোনো Call Center-এর মতো শুধুমাত্র Service Support দেবে না, বরং আপনি চাইলে আপনার হয়ে ফুল সার্ভিস রিকোয়েস্টটি কমপ্লিট করতে পারবে।