

১। লোন টেকওভার (Loan Takeover) বলতে আসলে কী বোঝায়?
অন্য কোনো ব্যাংক বা নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (NBFI)-এ আপনার বিদ্যমান পার্সোনাল লোন বা হোম লোনটি ব্র্যাক ব্যাংকে স্থানান্তরিত করার প্রক্রিয়াই হলো লোন টেকওভার। এর মাধ্যমে আপনি ব্র্যাক ব্যাংক থেকে সমপরিমাণ টাকা অথবা প্রয়োজনে অতিরিক্ত লোন অ্যামাউন্টের (Top-up) জন্য আবেদন করতে পারবেন।
২। টেকওভার লোনের স্পেশাল অফারগুলো কী কী?
৩। টেকওভার লোনের স্পেশাল ইন্টারেস্ট রেট কোন কোন লোনের জন্য প্রযোজ্য?
টেকওভার লোনের স্পেশাল ইন্টারেস্ট রেটটি ব্র্যাক ব্যাংকের রিটেইল পার্সোনাল লোন এবং হোম লোনের ক্ষেত্রে প্রযোজ্য।
৪। এই স্পেশাল ইন্টারেস্ট রেটটি কি লোনের সম্পূর্ণ মেয়াদে ফিক্সড থাকবে, নাকি পরিবর্তন হতে পারে?
টেকওভার লোনের ইন্টারেস্ট রেটটি প্রথম বছরে ফিক্সড (৯%) থাকবে এবং দ্বিতীয় বছর থেকে ব্র্যাক ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী পরিবর্তনশীল (Variable) হবে। লোনভেদে পরিবর্তনের সময়সীমা নিচে দেওয়া হলো:
৫। প্রথম বছরের পর লোনের ইন্টারেস্ট রেট কত বা কীভাবে নির্ধারিত হবে?
১ বছর পূর্ণ হওয়ার পর ব্র্যাক ব্যাংকের চলমান বেস রেট (Base Rate)-এর সাথে ১% মার্জিন যোগ করে নতুন ইন্টারেস্ট রেট নির্ধারিত হবে।
উদাহরণস্বরূপ ধরা যাক, আপনি ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ৯% ইন্টারেস্টে লোন নিলেন। ১৩ অক্টোবর ২০২৭ তারিখে (১ বছর পর) যদি ব্র্যাক ব্যাংকের বেস রেট কমে বা বেড়ে ৮.৮০% হয়, তবে আপনার লোনের নতুন ইন্টারেস্ট রেটটি হবে ৯.৮০% (৮.৮০% (বেস রেট) + ১.০০% (মার্জিন)।