

১. ‘আস্থা লার্নিং’ কি?
‘আস্থা লার্নিং’ ব্র্যাক ব্যাংকের অলরাউন্ডার আস্থা অ্যাপের ই-লার্নিং প্ল্যাটফর্ম। বাংলাদেশে ব্যাংকিং অ্যাপে এটিই প্রথম ও একমাত্র ই-লার্নিং প্ল্যাটফর্ম। আস্থা অ্যাপ ইউজাররা এখানে ‘শিখো’র নবম থেকে একাদশ শ্রেণীর একাডেমিক কোর্স, এসএসসি ও এইচএসসি অ্যানিমেটেড লেসন, ও নির্দিষ্ট প্রফেশনাল কোর্সে যেমন – মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, গুগল ওয়ার্কস্পেস, প্রফেশনাল ইমেইল রাইটিং, রেজুমে ও কাভার লেটার রাইটিং, জব ও ক্যারিয়ার প্রিপারেশনে পাবেন ২০% ডিসকাউন্ট।
২. ব্যাংকিং অ্যাপে কেন লার্নিং?
ডিজিটাল ব্যাংকিং এখন আমাদের লাইফস্টাইলের এক অবিচ্ছেদ্য অংশ। অলরাউন্ডার আস্থা অ্যাপে সুপার অ্যাপের সুবিধা দিতে ‘আস্থা লাইফস্টাইল’ নামে বিভিন্ন লাইফস্টাইল ফিচার নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে আস্থা অ্যাপ ইউজাররা অন্যান্য সব ডিজিটাল লাইফস্টাইল অ্যাপের সুবিধা এক অ্যাপেই পেয়ে যাবেন। ফলে ইউজারদের একাধিক অ্যাপ ইন্সটল বা ম্যানেজ করার ঝামেলা থাকছে না। আস্থা অ্যাপে সুপার অ্যাপ লাইফস্টাইল ফিচারে এরই মধ্যে যুক্ত হয়েছে – ওটিটি, লার্নিং, মিউজিক, ইসলামিক ও ট্রাভেল।
৩. আস্থা লার্নিং-এ কিভাবে ডিসকাউন্ট পাবো?
আস্থা অ্যাপে লগইন করে হোম স্ক্রিন থেকে BBL Apps -এ গেলে ‘আস্থা লার্নিং’ অপশনটি পাবেন। আস্থা লার্নিং-এ ট্যাপ করে ডিসকাউন্ট পাওয়ার নিয়ম জেনে নিতে পারবেন।
৪. আস্থা লার্নিং-এ কারা শিখতে পারবেন?
শুধুমাত্র আস্থা অ্যাপ ইউজাররা।
৫. আস্থা লার্নিং-এ শিখোর কোর্সে ডিসকাউন্ট কত?
আস্থা লার্নিং-এ পাওয়া নির্দিষ্ট শিখোর কোর্সগুলোতে আস্থা অ্যাপ ইউজাররা পাবেন ২০% ডিসকাউন্ট।
৬. আস্থা লার্নিং-এ শিখতে কি ইন্টারনেট খরচ হবে?
হ্যাঁ; যদিও আস্থা অ্যাপে ব্যাংকিং করার জন্য গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক নেটওয়ার্কে কোনো ইন্টারনেট চার্জ নেই, কিন্তু আস্থা লার্নিং-এ শিখতে মোবাইল ডাটা ব্যবহার করলে টেলিকম নেটওয়ার্কের ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে।