সচরাচর জিজ্ঞাস্য
১. ‘আস্থা মিউজিক’ কি? ‘আস্থা মিউজিক’ হলো ব্র্যাক ব্যাংকের অলরাউন্ডার আস্থা অ্যাপের মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম। বাংলাদেশে ব্যাংকিং অ্যাপে এটিই প্রথম ও একমাত্র মিউজিক প্ল্যাটফর্ম। আস্থা অ্যাপ ইউজাররা এখানে ‘স্বাধীন মিউজিক’ লাইব্রেরীর ১০০,০০০+ গান ও তিন শতাধিক পডকাস্ট শুনতে পাবেন সম্পূর্ণ ফ্রি। গানের মধ্যে রয়েছে বাংলা ব্যান্ড, আধুনিক, হিন্দি, আন্তর্জাতিক সংগীত, সিনেমার গান, চরকি অরিজিনাল সাউন্ডট্র্যাকস, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, মিউজিক ভিডিও ইত্যাদি।
২. ব্যাংকিং অ্যাপে কেন মিউজিক যুক্ত হলো? ডিজিটাল ব্যাংকিং এখন আমাদের লাইফস্টাইলের এক অবিচ্ছেদ্য অংশ। অলরাউন্ডার আস্থা অ্যাপে সুপার অ্যাপের সুবিধা দিতে ‘আস্থা লাইফস্টাইল’ নামে বিভিন্ন লাইফস্টাইল ফিচার নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে আস্থা অ্যাপ ইউজাররা অন্যান্য সব ডিজিটাল লাইফস্টাইল অ্যাপের সুবিধা এক অ্যাপেই পেয়ে যাবেন। ফলে ইউজারদের একাধিক অ্যাপ ইন্সটল বা ম্যানেজ করার ঝামেলা থাকছে না। আস্থা অ্যাপে সুপার অ্যাপ লাইফস্টাইল ফিচারে এরই মধ্যে যুক্ত হয়েছে – ওটিটি, লার্নিং, মিউজিক, ইসলামিক ও ট্রাভেল।
৩. আস্থা মিউজিক কিভাবে শুনবো? আস্থা অ্যাপে লগইন করে হোম স্ক্রিন থেকে BBL Apps -এ গেলে ‘আস্থা মিউজিক’ অপশনটি পাবেন।
৪. আস্থা মিউজিক কারা শুনতে পারবেন? শুধুমাত্র আস্থা অ্যাপ ইউজাররা।
৫. আস্থা মিউজিক শোনার খরচ কত? আস্থা মিউজিকের সব কনটেন্ট সম্পূর্ণ ফ্রি!
৬. আস্থা মিউজিক দেখতে কি ইন্টারনেট খরচ হবে? হ্যাঁ; যদিও আস্থা অ্যাপে ব্যাংকিং করার জন্য গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক নেটওয়ার্কে কোনো ইন্টারনেট চার্জ নেই, কিন্তু আস্থা মিউজিক শুনতে মোবাইল ডাটা ব্যবহার করলে টেলিকম নেটওয়ার্কের ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে। |