

১. ‘আস্থা ট্রাভেল’ কি?
‘আস্থা ট্রাভেল’ ব্র্যাক ব্যাংকের অলরাউন্ডার আস্থা অ্যাপের অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম। বাংলাদেশে ব্যাংকিং অ্যাপে এটিই প্রথম ও একমাত্র অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম। আস্থা অ্যাপ ইউজাররা এখানে ‘গোযায়ান’-এর ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ার টিকেট, হোটেল এবং ট্যুর প্যাকেজ কেনায় পাবেন ২০,০০০ বা তার বেশি টাকার বিলে ২,০০০ টাকা এবং ১০,০০০ বা তার বেশি টাকার বিলে ১,০০০ টাকা ডিসকাউন্ট।
২. ব্যাংকিং অ্যাপে কেন ট্রাভেল যুক্ত হলো?
ডিজিটাল ব্যাংকিং এখন আমাদের লাইফস্টাইলের এক অবিচ্ছেদ্য অংশ। অলরাউন্ডার আস্থা অ্যাপে সুপার অ্যাপের সুবিধা দিতে ‘আস্থা লাইফস্টাইল’ নামে বিভিন্ন লাইফস্টাইল ফিচার নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে আস্থা অ্যাপ ইউজাররা অন্যান্য সব ডিজিটাল লাইফস্টাইল অ্যাপের সুবিধা এক অ্যাপেই পেয়ে যাবেন। ফলে ইউজারদের একাধিক অ্যাপ ইন্সটল বা ম্যানেজ করার ঝামেলা থাকছে না। আস্থা অ্যাপে সুপার অ্যাপ লাইফস্টাইল ফিচারে ইতিমধ্যে আছে – ওটিটি, লার্নিং, মিউজিক, ইসলামিক ও ট্রাভেল।
৩. আস্থা ট্রাভেলে কিভাবে ডিসকাউন্ট পাবো?
আস্থা অ্যাপে লগইন করে হোম স্ক্রিন থেকে BBL Apps -এ গেলে ‘আস্থা ট্রাভেল’ অপশনটি পাবেন। আস্থা ট্রাভেলে ট্যাপ করে ডিসকাউন্ট পাওয়ার নিয়ম জেনে নিতে পারবেন।
৪. আস্থা ট্রাভেল কারা ব্যাবহার করতে পারবেন?
শুধুমাত্র আস্থা অ্যাপ ইউজাররা।
৫. আস্থা ট্রাভেলে গোযায়ান-এর ডিসকাউন্ট কত?
আস্থা ট্রাভেলে পাওয়া গোযায়ান-এর এয়ার টিকেট, হোটেলে ও ট্যুর প্যাকেজে পাবেন ২০,০০০ বা তার বেশি টাকার বিলে ২,০০০ টাকা এবং ১০,০০০ বা তার বেশি টাকার বিলে ১,০০০ টাকা ডিসকাউন্ট।
৬. আস্থা ট্রাভেলে কি ইন্টারনেট খরচ হবে?
হ্যাঁ; যদিও আস্থা অ্যাপে ব্যাংকিং করার জন্য গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক নেটওয়ার্কে কোনো ইন্টারনেট চার্জ নেই, কিন্তু আস্থা ট্রাভেলের জন্য মোবাইল ডাটা ব্যবহার করলে টেলিকম নেটওয়ার্কের ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে।