

প্রশ্ন: আমি সর্বোচ্চ ও সর্বনিম্ন কত টাকার অটো লোন পেতে পারি?
উত্তর: হাইব্রিড, বৈদ্যুতিক এবং দেশে উৎপাদিত গাড়ির জন্য সর্বোচ্চ ৮০ লক্ষ টাকা পর্যন্ত অটো লোন। নন-হাইব্রিড গাড়ির জন্য সর্বোচ্চ ৬০ লক্ষ টাকা পর্যন্ত অটো লোন। উভয় ক্ষেত্রেই সর্বনিম্ন ঋণের পরিমাণ ৫ লক্ষ টাকা।
প্রশ্ন: গাড়ির মূল্যের সর্বোচ্চ কত শতাংশ পর্যন্ত অটো লোন পাওয়া যাবে?
উত্তর: হাইব্রিড, বৈদ্যুতিক এবং দেশে উৎপাদিত গাড়ির মূল্যের সর্বোচ্চ ৮০% পর্যন্ত। নন-হাইব্রিড গাড়ির মূল্যের সর্বোচ্চ ৬০% পর্যন্ত। হাইব্রিড, বৈদ্যুতিক ও দেশে উৎপাদিত গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ঋণের পরিমাণ ৮০ লক্ষ টাকা এবং নন-হাইব্রিড গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ লক্ষ টাকা। উভয় ক্ষেত্রেই সর্বনিম্ন ঋণের পরিমাণ ৫ লক্ষ টাকা।
প্রশ্ন: ঋণ পরিশোধের সর্বোচ্চ সময়সীমা কত?
উত্তর: আপনি সর্বোচ্চ ৭২ মাস মেয়াদে ঋণ পরিশোধ করতে পারবেন।
প্রশ্ন: ঋণ আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স কত হতে হবে?
উত্তর: প্রধান আবেদনকারীর বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। সহ-আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে। ঋণের মেয়াদ শেষে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬৫ বছর বা তার কম হতে হবে।
প্রশ্ন: কারা অটো লোনের জন্য আবেদন করতে পারবেন?
উত্তর: চাকরিজীবী, ব্যবসায়ী, বাড়ির মালিক এবং স্বনির্ভর পেশাজীবী (যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফ্রিল্যান্সার, মেরিনার ইত্যাদি) অটো লোনের জন্য আবেদন করতে পারবেন।
প্রশ্ন: অটো লোনের জন্য আবেদন করতে ন্যূনতম মাসিক আয় কত হতে হবে?
উত্তর: ন্যূনতম মাসিক আয় হতে হবে—
প্রশ্ন: অটো লোনের জন্য সহ-আবেদনকারী কে হতে পারবেন?
উত্তর: অটো লোনের ক্ষেত্রে সহ-আবেদনকারী থাকা বাধ্যতামূলক নয়। তবে সহ-আবেদনকারী থাকলে তিনি আবেদনকারীর স্বামী বা স্ত্রী, পিতা-মাতা অথবা সন্তান হতে পারেন। সহ-আবেদনকারীর মাসিক আয় ন্যূনতম ১৫,০০০ টাকা হলে তা ঋণ মূল্যায়নের ক্ষেত্রে বিবেচনা করা হতে পারে।
প্রশ্ন: অটো লোনের সুদের হার কত? ঋণের পুরো মেয়াদে কি সুদের হার অপরিবর্তিত থাকে?
উত্তর: অটো লোনের সুদের হার ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত থাকে। এই ঋণের সুদের হার পরিবর্তনশীল। তাই বাজার পরিস্থিতি এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার ভিত্তিতে সুদের হার সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে।
প্রশ্ন: ব্র্যাক ব্যাংকের অফারগুলো কী?
উত্তর: অটো লোনের প্রসেসিং ফিতে ১০০% ছাড়। প্রথম বছরের বার্ষিক ফি মওকুফসহ বান্ডল ক্রেডিট কার্ড সুবিধা (Visa Infinite Credit Card ছাড়া)।
প্রশ্ন: ফেয়ার টেকনোলজি লিমিটেডের অফারগুলো কী?
উত্তর: Hyundai Creta Luxury এবং Stargazer গাড়ি ব্র্যাক ব্যাংকের অটো লোনের মাধ্যমে ক্রয় করলে সকল যোগ্য গ্রাহক নিচের অফারগুলো উপভোগ করতে পারবেন:
Hyundai Stargazer:
Hyundai Creta Luxury:
প্রশ্ন: ব্র্যাক ব্যাংক ও ফেয়ার টেকনোলজির এই ক্যাম্পেইনের মেয়াদ কত দিন?
উত্তর: এই ক্যাম্পেইন ২০ জুলাই ২০২৬ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে।