

প্রিয় গ্রাহক,
ব্র্যাক ব্যাংকের শুভেচ্ছা নেবেন।
আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দীর্ঘদিন কোনো প্রকার লেনদেন না থাকায় আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ডরম্যান্ট অবস্থায় আছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া এড়াতে, আগামী ১৫ দিনের মধ্যে আপনার নিকটস্থ ব্র্যাক ব্যাংকের যে কোনো শাখায় যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
অ্যাকাউন্টটি পুনরায় সচল করার জন্য শাখায় উপস্থিত হওয়ার সময় অনুগ্রহ করে নিচের এই ডকুমেন্টগুলো সাথে নিয়ে আসবেন:
এই বিষয়ে বিস্তারিত জানতে আপনার নিকটস্থ ব্র্যাক ব্যাংক শাখায় যোগাযোগ করুন অথবা আমাদের ২৪/৭ কল সেন্টার 16221 নম্বরে ফোন করুন।
আপনার ব্যাংকিং অভিজ্ঞতার সার্বিক উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
ধন্যবাদান্তে,
ব্র্যাক ব্যাংক পিএলসি
এটি একটি সিস্টেম-জেনারেটেড চিঠি, তাই এতে কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই।