






অ্যাকাউন্ট খুলতে ভিজিট করুন
'তারা' প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
১। ‘তারা’ প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্ট কী?
‘তারা’ প্রবাসী পরিবার সঞ্চয় অ্যাকাউন্ট হলো বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে বসবাসরত নারী বেনিফিশিয়ারিদের জন্য এক বিশেষ ধরনের অ্যাকাউন্ট। যেসকল নারী বেনিফিশিয়ারিরা বিদেশ থেকে নিয়মিত রেমিটেন্স পেয়ে থাকেন, তারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
বি. দ্র.: যেসকল নারীরা অন্য পেশায় নিয়োজিত, তবে নিয়মিত রেমিটেন্স পান, তারাও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
২। কারা এই অ্যাকাউন্ট খোলার যোগ্য?
১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নারী, যারা বিদেশ থেকে নিয়মিত রেমিটেন্স পেয়ে থাকেন, তারা এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। উল্লেখ্য, অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারির নামে খোলা হবে।
৩। আমি কি এই ‘তারা’ প্রবাসী পরিবার অ্যাকাউন্ট থেকে লিংক অ্যাকাউন্ট খুলতে পারব?
হ্যাঁ, আপনি ‘তারা’ প্রবাসী পরিবার অ্যাকাউন্ট থেকে ডিপিএস এবং এফডিআর অ্যাকাউন্টও খুলতে পারবেন।
৪। এই অ্যাকাউন্টের প্রধান সুবিধাগুলো কী কী?
• ফ্ল্যাট ৩.৫% হারে ইন্টারেস্ট পাওয়া যাবে
• যেকোনো ব্যালেন্সের ওপর ইন্টারেস্ট পাওয়া যাবে
• প্রতি মাসে ইন্টারেস্ট ডিজবার্স করা হয়
• স্বল্প অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি
• প্রথম বছরের জন্য ডেবিট কার্ড ফ্রি
• গ্রাহক যদি মাসিক গড় ব্যালেন্স ৩০,০০০ বা তার বেশি রাখেন, তাহলে ডেবিট কার্ডের অ্যানুয়াল ফি একদম ফ্রি
• ইন্টারনেট ব্যাংকিং সুবিধা
৫। এই অ্যাকাউন্টের স্কিম কোড কী?
‘তারা’ প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্টের স্কিম কোড হলো ‘SRPPT’।
৬। এই অ্যাকাউন্টের এটিএম/ডেবিট কার্ড চার্জ কত?
অ্যাকাউন্ট খোলার পর প্রথম বছর এটিএম/ডেবিট কার্ড ফি একদম ফ্রি। দ্বিতীয় বছর থেকে কার্ড ফি ৫০০ টাকা+ভ্যাট।
৭। এই অ্যাকাউন্টে গ্রাহকরা কি মাল্টিকারেন্সি ডেবিট কার্ড পাবেন?
হ্যাঁ, গ্রাহকরা এই অ্যাকাউন্টে মাল্টিকারেন্সি ডেবিট কার্ড পাবেন।
৮। এই অ্যাকাউন্ট খোলার জন্য কী কী ডকুমেন্ট লাগবে?
এই অ্যাকাউন্ট খুলতে হলে আবেদনকারী/বেনিফিশিয়ারিকে নিম্নবর্ণিত ডকুমেন্ট জমা দিতে হবে:
ক) আবেদনকারীর ডকুমেন্ট:
• যথাযথভাবে পূরণকৃত অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম
• বৈধ জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট কপি/জন্মসনদের কপি
• ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
• বাংলাদেশে বর্তমান ঠিকানা প্রমাণের জন্য যেকোনো ইউটিলিটি বিল কপি (BTTB, DESA, DESCO, GAS ইত্যাদি)। যদি আবেদনপত্রে উল্লিখিত বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের কপিতে উল্লিখিত বর্তমান ঠিকানা ভিন্ন হয়, সেক্ষেত্রে ঠিকানা যাচাইয়ের জন্য ব্যাংকের সিপিভি (CPV) পলিসি অনুসরণ করা হবে।
• আয়ের প্রমাণপত্র (পে স্লিপ/অফার লেটার/ভাড়া চুক্তিপত্র/সেলফ ডিক্লারেশন ফর্ম ইত্যাদি)
খ) নমিনির ডকুমেন্ট:
• নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
• নমিনির বৈধ জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট কপি/জন্মসনদের কপি
গ) বেনিফিশিয়ারি ওউনার (BO) ডিক্লারেশন:
সেলফ ডিক্লারেশন ফর্মে রেমিটেন্স প্রেরণকারী নিচে দেওয়া তথ্যগুলো ঘোষণা করবেন:
• রেমিটেন্স প্রেরণকারীর নাম
• যে দেশে রেমিটার কাজ করেন, সে দেশের নাম
• রেমিটেন্স প্রেরণকারীর সাথে বেনিফিশিয়ারি ওউনারের সম্পর্ক