

Important Security & Usage Guidelines
• Always keep your card number, expiry date, CVV, PIN, passwords, and OTPs confidential.
• If your card is lost, stolen, or used without your permission, select ‘Services’ from the side menu, go to ‘Card Management’, click on ‘Temporary Card Block’, type your Debit card PIN, and finally enter the OTP and click Submit on the Astha app.
• Using international cards for illegal foreign payments—including online gambling, foreign stock trading, cryptocurrency, or lottery tickets—is strictly prohibited and punishable by law.
• Any physical alteration to the card will result in an immediate block and/or account closure.
• Using the card outside Bangladesh without a proper passport endorsement will lead to immediate card cancellation.
গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও ব্যবহার বিধি
• আপনার কার্ড নম্বর, মেয়াদ শেষ হওয়ার তারিখ, CVV, PIN, এবং ওটিপি (OTP) সবসময় গোপন ও নিরাপদ রাখুন।
• কার্ড হারিয়ে গেলে, চুরি হলে বা অননুমোদিত ব্যবহার হলে দ্রুত সাইড মেনু থেকে ‘সার্ভিসেস’ নির্বাচন করুন, ‘কার্ড ম্যানেজমেন্ট’-এ যান, ‘টেম্পরারি কার্ড ব্লক’-এ ক্লিক করুন, আপনার ডেবিট কার্ড পিন টাইপ করুন, এবং শেষে OTP প্রবেশ করানোর পর আস্থা অ্যাপে সাবমিট ক্লিক করুন।
• বিদেশে অবৈধ অনলাইন পেমেন্ট (যেমন: অনলাইন জুয়া/ক্যাসিনো, বৈদেশিক শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি বা লটারি কেনা) সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ।
• কার্ডের কোনো ধরনের বাহ্যিক পরিবর্তন করা হলে কার্ডটি সাথে সাথে ব্লক করে দেওয়া হবে এবং/অথবা অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে।
• যথাযথ পাসপোর্ট এনডোর্সমেন্ট (Endorsement) ছাড়া বাংলাদেশের বাইরে কার্ড ব্যবহার করলে কার্ডটি সরাসরি বাতিল বলে গণ্য হবে।
• অনুগ্রহ করে নিচের বিষয়গুলো মনে রাখবেন:
• আস্থা অ্যাপের মাধ্যমে আপনি আপনার ডেবিট কার্ডটি সক্রিয় করতে এবং নতুন পিন (PIN - পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) নির্ধারণ করে নিতে পারবেন।
• আপনার কার্ড নম্বর, মেয়াদ শেষ হওয়ার তারিখ, CVV, PIN, এবং ওটিপি (OTP) সবসময় গোপন ও নিরাপদ রাখুন।
• সম্ভাব্য অপব্যবহার এড়াতে অবিলম্বে আপনার কার্ডের উল্টো পিঠে থাকা স্বাক্ষর প্যানেলে একটি বলপয়েন্ট কলম দিয়ে স্বাক্ষর করুন।
• স্বাক্ষর করা হয়ে গেলে, আপনি নিজের রেকর্ড রাখার জন্য আপনার কার্ড নম্বরটি পৃথক স্থানে সংরক্ষণ করে রাখুন।
• এই কার্ড ম্যাগনেটিকভাবে সংকেতাক্ষরে (encoded) লিখিত। তাই এটি বাঁকা করবেন না, শক্তিশালী ম্যাগনেটিক ক্ষেত্রে বা সরাসরি আগুনের সংস্পর্শে নেবেন না, ম্যাগনেটিক স্ট্রিপযুক্ত অন্যান্য কার্ডের সরাসরি সংস্পর্শে রাখবেন না, মোবাইল ফোনের কাছাকাছি রাখবেন না। অন্যথায় কার্ডের ভেতরে সংরক্ষিত তথ্য ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এটি ইলেকট্রনিক টার্মিনালে ব্যবহারের অনুপযোগী হয়ে যেতে পারে।
• আপনি যখন আপনার চিপ কার্ডটি কোনো এটিএম (ATM), পিওএস (POS) মেশিন, এবং আস্থা অ্যাপের মাধ্যমে কিউআর (QR) পেমেন্ট ব্যবহার করবেন, শুধুমাত্র তখনই আপনার পিন ব্যবহারের প্রয়োজন হবে।
• প্রতিবার কার্ড ব্যবহারের পর আপনার লেনদেনের ডিজিটাল অথবা প্রিন্টেড রসিদ সংরক্ষণ করে তা আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্টের সাথে মিলিয়ে নিতে পারবেন।
• আপনার পিন সবসময় মনে রাখবেন। এটিএম, পিওএস এবং আস্থা অ্যাপের ক্ষেত্রে আপনার পিন একই হবে। কখনোই আপনার পিন কারও সাথে শেয়ার করবেন না।
• নবায়নকৃত/বদলিকৃত কার্ডের ক্ষেত্রে আপনাকে কার্ড অ্যাক্টিভেশন এবং নতুন পিন নির্ধারণ করতে হবে।
• নতুন পিন সেট না করা পর্যন্ত আপনার নতুন বা বদলিকৃত কার্ডটি কোনো ধরনের লেনদেনের জন্য ব্যবহার করবেন না।
• আপনি যদি আস্থা অ্যাপ ব্যবহার না করে থাকেন, তাহলে আপনার নিবন্ধিত ফোন নম্বর থেকে আমাদের ২৪-ঘণ্টা কল সেন্টারে ফোন করেও কার্ডটি সক্রিয় করতে পারবেন।
• আপনার ব্র্যাক ব্যাংক কার্ড দিয়ে অনলাইন/ ই-কমার্সে কেনাকাটা করতে হলে প্রয়োজন হবে কার্ড নম্বর, কার্ডের মেয়াদোত্তীর্ণের তারিখ, কার্ডের পেছনের ৩ ডিজিটের CVV নম্বর এবং এসএমএস-এ প্রাপ্ত ওটিপি বা কোড। উল্লেখ্য, অনলাইন/ই-কমার্স লেনদেনের ক্ষেত্রে কার্ডের পিন প্রয়োজন হয় না।
• আপনার সুবিধার্থে লোকাল অনলাইন/ই-কমার্স গেটওয়েটি সব সময়ের জন্য খোলা রয়েছে।
• অনুগ্রহ করে আপনার কার্ডের কোনো তথ্য (কার্ড নম্বর, কার্ডের মেয়াদোত্তীর্ণের তারিখ, কার্ডের পেছনের ৩ ডিজিটের CVV নম্বর, এসএমএস-এ প্রাপ্ত ওটিপি বা কোড এবং কার্ডের পিন) কারও সাথে শেয়ার করবেন না, এমনকি কোনো ব্যাংক কর্মকর্তা বা ব্যাংকের কল সেন্টার থেকে প্রাপ্ত ফোনে কোনো কর্মকর্তার পরিচয় দেওয়া কোনো ব্যক্তির সাথেও শেয়ার করবেন না।