
ক্যাম্পেইন সময়কাল: ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে শুরু হবে এবং বরাদ্দকৃত উপহারের স্টক শেষ না হওয়া পর্যন্ত চলবে।
উপহার এর শর্তাবলী:
নিম্নলিখিত যেকোনো একটি শর্ত পূরণ করলে উপহার পাওয়ার যোগ্য হবেন:
১. প্রাপক/উপকারভোগী যদি ব্র্যাক সাজান-এর মাধ্যমে পাঠানো রেমিটেন্স এর টাকা উত্তোলন করেন এবং সফলভাবে নিজের নামে একটি প্রবাসী পরিবার বা তারা প্রবাসী পরিবার অ্যাকাউন্ট খোলেন।
২. রেমিটেন্স প্রেরক যদি ব্র্যাক সাজান-এর একজন নতুন গ্রাহক হিসেবে নিবন্ধিত হন তবে প্রাপক/উপকারভোগী ব্র্যাক ব্যাংক এর যেকোনো ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ অথবা এজেন্ট লোকেশন থেকে টাকা উত্তোলন করলেই উপহার পাওয়ার যোগ্য হবেন।
অতিরিক্ত শর্তাবলী:
- ব্র্যাক সাজান-এর মাধ্যমে পাঠানো যেকোনো পরিমান ক্যাশ পিকআপ রেমিটেন্স এর জন্য প্রযোজ্য।
- এই ক্যাম্পেইনটি প্রাথমিক ক্যাম্পেইন সময়কাল পর্যন্ত এবং/অথবা বরাদ্দকৃত উপহারের স্টক শেষ না হওয়া পর্যন্ত চলবে।
- ক্যাম্পেইন চলাকালীন প্রত্যেক গ্রাহক/সুবিধাভোগী শুধুমাত্র একটি উপহার পাওয়ার যোগ্য হবেন।
- ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ব্র্যাক সাজান পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই যেকোনো সময় ক্যাম্পেইনটি সংশোধন, পরিবর্তন, স্থগিত বা সমাপ্ত করার অধিকার সংরক্ষণ করে।
- ব্র্যাক ব্যাংক পিএলসি যেকোনো রেমিটেন্স লেনদেনের সত্যতা যাচাই করার অধিকার সংরক্ষণ করে। যেকোনো প্রতারণামূলক, সন্দেহজনক বা অযোগ্য লেনদেনের ফলে সুবিধাভোগী উপহারটি পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।