

এসএমই মাল্টিকারেন্সি বিজনেস ডেবিট কার্ড সম্পর্কিত
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলি (FAQ)
১. এসএমই মাল্টিকারেন্সি বিজনেস ডেবিট কার্ড কী?
এসএমই মাল্টিকারেন্সি বিজনেস ডেবিট কার্ড হলো প্রোপ্রাইটরশিপ এসএমই ব্যবসার মালিকদের জন্য ইস্যু করা একটি ডেবিট কার্ড এবং যা দেশীয় মুদ্রার পাশাপাশি বৈদেশিক মুদ্রায় লেনদেনের সুবিধা প্রদান করে।
২. মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট কার্ডের প্রধান সুবিধাসমূহ কী?
৩. মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট কার্ডের মাধ্যমে কোন কোটার আওতায় এবং বছরে সর্বোচ্চ কত মার্কিন ডলার এনডোর্স করা যাবে?
বিজনেস কোটার আওতায় প্রতি বছর সর্বোচ্চ ৩,০০০ মার্কিন ডলার এনডোর্স করা যাবে।
৪. এই ৩,০০০ মার্কিন ডলার কি রিটেইল গ্রাহক এর ট্রাভেল কোটা বা মেডিক্যাল কোটার অংশ?
না।
এই ৩,০০০ মার্কিন ডলার বিজনেস কোটার(ব্যবসায়িক কোটা) আওতায় এনডোর্স করা হবে, যা রিটেইল এর ট্রাভেল কোটা বা মেডিক্যাল কোটা থেকে সম্পূর্ণ আলাদা। বর্তমানে ব্যক্তিগত ট্রাভেল কোটা ১৮,০০০ মার্কিন ডলার (USD 18,000) হওয়ায়, উভয় কোটা মিলিয়ে একজন গ্রাহক বছরে সর্বোচ্চ ২১,০০০ মার্কিন ডলার (USD 21,000) পর্যন্ত বৈদেশিক মুদ্রা খরচের সুবিধা নিতে পারেন।
৫. আমি নতুন গ্রাহক - কীভাবে এই কার্ড পাব?
ব্র্যাক ব্যাংকে একটি এসএমই ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলুন; অ্যাকাউন্টের সাথে ডেবিট কার্ডটি মাল্টিকারেন্সি বিজনেস ডেবিট কার্ড হিসেবে ইস্যু করা হবে।
৬. আমার আগে থেকেই লোকাল কারেন্সি এসএমই বিজনেস ডেবিট কার্ড রয়েছে - কীভাবে মাল্টিকারেন্সি কার্ড পাব?
ব্র্যাক ব্যাংক কল সেন্টারে (১৬২২১) কল করে আপনার বিদ্যমান কার্ডটি মাল্টিকারেন্সি বিজনেস ডেবিট কার্ডে প্রতিস্থাপনের (রিপ্লেসমেন্ট) অনুরোধ জানান।
৭. অনুরোধ করার পর কার্ডটি পেতে কত সময় লাগবে?
ঢাকার ভেতরে ৩–৫ কার্যদিবস এবং ঢাকার বাইরে ৬–৭ কার্যদিবসের মধ্যে গ্রাহক কার্ডটি পেয়ে যাবেন।
৮. এই কার্ডের জন্য কি কোনো চার্জ প্রযোজ্য?
কার্ড রিপ্লেসমেন্ট ফি সর্বোচ্চ ৬০০ টাকা + ভ্যাট (TARA কার্ডের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ টাকা + ভ্যাট) ।