

১। এই ক্যাম্পেইনটি কী?
এটি একটি বিশেষ ক্যাম্পেইন, যেখানে আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট নিয়ে আসার ভিত্তিতে আপনাকে ক্যাশ রিওয়ার্ড দেওয়া হবে। অ্যাকাউন্টে যত বেশি ফান্ড বা ব্যালেন্স (ন্যূনতম ৫,০০০ টাকা) জমা করবেন, তত বেশি ক্যাশ রিওয়ার্ড পাবেন (সর্বোচ্চ ৫০০ টাকা)।
২। ক্যাম্পেইনের সময়সীমা কেমন?
ক্যাম্পেইনটি চলবে ১ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। এই সময়ের মধ্যে অ্যাকাউন্টে ডিপোজিট করলে ক্যাশ রিওয়ার্ড পাওয়া যাবে।
৩। আমি কত টাকা ক্যাশ রিওয়ার্ড পেতে পারি?
ক্যাশ রিওয়ার্ডের পরিমাণ নির্ভর করবে আপনার মাসিক গড় ব্যালেন্সের ওপর। প্রতি মাসের ১ তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত প্রতিদিন দিনশেষে আপনার অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সের ওপর ভিত্তি করে এই গড় হিসাব করা হবে।
নিচের তালিকা অনুযায়ী আপনি ক্যাশ রিওয়ার্ড পাবেন:
*উদাহরণ: আপনি যদি মাসের ১ তারিখে ৩০,০০০ টাকা ব্যালেন্স জমা করেন এবং মাসের শেষ দিন পর্যন্ত এই ব্যালেন্স ধরে রাখেন, তাহলে আপনার মাসিক গড় ব্যালেন্স হবে ৩০,০০০ টাকা। সেক্ষেত্রে আপনি ২০০ টাকা ক্যাশ রিওয়ার্ড পাবেন। কারণ, এটি ‘২৫,০০০ থেকে ৫০,০০০-এর নিচে’ ক্যাটাগরির আওতায় পড়ে।
৪। অফারটি কাদের জন্য প্রযোজ্য?
নির্বাচিত যেসব গ্রাহকরা এসএমএস বা ইমেইলের মাধ্যমে অফারের নোটিফিকেশন পাবেন, অফারটি শুধুমাত্র তাঁদের জন্য প্রযোজ্য।
৫। কোন কোন অ্যাকাউন্ট এই অফারের অন্তর্ভুক্ত?
শুধুমাত্র Retail Savings এবং Current Account (CASA) এই অফারের আওতাভুক্ত। কোনো ধরনের ফিক্সড ডিপোজিট (Term Deposit), ডিপিএস (DPS) বা অন্যান্য non-CASA প্রোডাক্টের জন্য এই অফার প্রযোজ্য হবে না।
৬। নতুন অ্যাকাউন্ট খুললে কি এই অফারটি পাওয়া যাবে?
না, এটি শুধুমাত্র আপনার বর্তমান বা বিদ্যমান (Existing) অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য। ক্যাম্পেইন চলাকালীন নতুন কোনো অ্যাকাউন্ট খুললে আপনি এই অফারটির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
৭। আমার অ্যাকাউন্টটি যদি Dormant (নিষ্ক্রিয়) থাকে, তবুও কি আমি ক্যাশ রিওয়ার্ড পেতে পারি?
হ্যাঁ, পাবেন। তবে ক্যাশ রিওয়ার্ডের টাকা জমা হওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করে আপনার অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় (Reactivate) করতে হবে। অ্যাকাউন্ট সক্রিয় করতে অনুগ্রহ করে আপনার নিকটস্থ ব্র্যাক ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
৮। আমি কখন ক্যাশ রিওয়ার্ড পাবো?
আপনার অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স মাসের শেষ দিন পর্যন্ত রাখার পর আপনি যদি ক্যাশ রিওয়ার্ডের জন্য যোগ্য বিবেচিত হন, তবে পরবর্তী মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে রিওয়ার্ডের অর্থ জমা হবে।
৯। ক্যাম্পেইন চলাকালীন আমি কতবার ক্যাশ রিওয়ার্ড পেতে পারি?
ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক শুধুমাত্র একবার ক্যাশ রিওয়ার্ড পাবেন।
বি. দ্র: এই অফারটি সম্পূর্ণ ব্যাংকের নিজস্ব শর্তাবলি সাপেক্ষে এবং ব্যাংকের একক বিবেচনায় যেকোনো সময় এই অফার প্রত্যাহার বা পরিবর্তন করা যেতে পারে।