

প্রশ্ন ৩.১: নিবাসী বাংলাদেশিদের RFCD অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রা জমা দেওয়ার ক্ষেত্রে নতুন কী শর্ত আরোপ করা হয়েছে?
উত্তর: ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা এবং বিদেশে পড়াশোনাসহ অন্যান্য অনুমোদিত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুবিধা সম্প্রসারিত করার প্রেক্ষাপটে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ০৯ নভেম্বর, ২০২৬ তারিখের পর থেকে কোনো নিবাসী বাংলাদেশি (Resident Bangladeshi) বিদেশ থেকে যে কোন পরিমানে বৈদেশিক মুদ্রা নিয়ে আসেন, তা শুধুমাত্র তখনই রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (RFCD) অ্যাকাউন্টে জমা করা যাবে - যদি তিনি দেশে প্রবেশের সময় কাস্টমস কর্তৃপক্ষের কাছে Form FMJ-এর মাধ্যমে সেই অর্থের ঘোষণা/Declaration দিয়ে থাকেন।
প্রশ্ন ৩.২: কাস্টমসে Form FMJ-তে ঘোষণা দেওয়া না থাকলে কি সেই বৈদেশিক মুদ্রা RFCD অ্যাকাউন্টে জমা করা যাবে?
উত্তর: না। সার্কুলার অনুযায়ী, ০৯ নভেম্বর, ২০২৬ তারিখের পর থেকে ১০,০০০ ডলারের কম বৈদেশিক মুদ্রা আনলেও কাস্টমস কর্তৃপক্ষের কাছে Form FMJ-তে ঘোষণা দেওয়া ব্যতীত বিদেশ থেকে আনা কোনো বৈদেশিক মুদ্রা RFCD অ্যাকাউন্টে জমা/Credit করার যোগ্য বলে বিবেচিত হবে না।
প্রশ্ন ৩.৩: কেউ যদি এই সার্কুলার জারির তারিখের আগে বিদেশ থেকে আগমন করে ডলার জমা দিতে চায়, তখন কি করতে হবে?
এই সার্কুলার জারির তারিখের আগে আগমনের তারিখ (যেমনঃ ০৮ নভেম্বর, ২০২৬) পাওয়া গেলে, গ্রাহকরা প্রচলিত পদ্ধতি অনুযায়ী RFCD অ্যাকাউন্টে ১০,০০০ ডলার পর্যন্ত FMJ Declaration ছাড়াই সমপরিমাণ বৈদেশিক মুদ্রা জমা করতে পারবেন।
প্রশ্ন ৩.৪: Form FMJ কী এবং এটি কোথায় পাওয়া যায়?
উত্তর: Form FMJ হলো বাংলাদেশ ব্যাংক নির্ধারিত একটি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার ঘোষণাপত্র (Foreign Money and Jewelry Declaration Form)। বিদেশ থেকে বাংলাদেশে আগমনের সময় বিমানবন্দর বা স্থলবন্দরের কাস্টমস ডেস্কে এই ফর্মটি পাওয়া যায় এবং সেখানেই তা পূরণ করে কাস্টমস কর্মকর্তার স্বাক্ষরসহ যাত্রীকে/গ্রাহককে সত্যায়িত কপি সংগ্রহ করতে হয়।
প্রশ্ন ৩.৫: RFCD অ্যাকাউন্ট কী এবং এর মূল সুবিধাগুলো কী কী?
উত্তর: RFCD (Resident Foreign Currency Deposit) হলো নিবাসী বাংলাদেশিদের জন্য একটি বৈদেশিক মুদ্রার ব্যাংক হিসাব, যা সাধারণত (আমাদের ব্যাংকের নিয়মানুযায়ী) দেশে ফেরার এক বছরের মধ্যে ঘোষিত বৈদেশিক মুদ্রা এই অ্যাকাউন্টে জমা করতে হয়।
স্থিতির ওপর সুদ (Interest) পাওয়া যায়।