

সচরাচর জিজ্ঞাস্য:
১. ‘আস্থা প্লে’ কী?
‘আস্থা প্লে’ হলো ব্র্যাক ব্যাংকের অলরাউন্ডার আস্থা অ্যাপের ওটিটি (ওভার-দ্যা-টপ) এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম। বাংলাদেশ ব্যাংকিং অ্যাপে এটিই প্রথম ও একমাত্র ওটিটি। আস্থা অ্যাপ ইউজাররা এখানে ‘বঙ্গ’ ওটিটি লাইব্রেরীর বাছাইকৃত ৫০০+ কন্টেন্ট অর্থাৎ ওয়েব সিরিজ, টেলিফিল্ম, নাটক, ছোটদের কার্টুন, নাটকের মিউজিক ভিডিও ইত্যাদি দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রি!
২. ব্যাংকিং অ্যাপে কেন ওটিটি যুক্ত হলো?
ডিজিটাল ব্যাংকিং এখন আমাদের লাইফস্টাইলের এক অবিচ্ছেদ্য অংশ। অলরাউন্ডার আস্থা অ্যাপে সুপার অ্যাপের সুবিধা দিতে ‘আস্থা লাইফস্টাইল’ নামে বিভিন্ন লাইফস্টাইল ফিচার নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে আস্থা অ্যাপ ইউজাররা অন্যান্য সব ডিজিটাল লাইফস্টাইল অ্যাপের সুবিধা এক অ্যাপেই পেয়ে যাবেন। ফলে ইউজারদের একাধিক অ্যাপ ইন্সটল বা ম্যানেজ করার ঝামেলা থাকছে না। আস্থা অ্যাপে সুপার অ্যাপ লাইফস্টাইল ফিচারে এরই মধ্যে যুক্ত হয়েছে – ওটিটি, লার্নিং, মিউজিক, ইসলামিক ও ট্রাভেল।
৩. আস্থা প্লে কিভাবে দেখবো?
আস্থা অ্যাপে লগইন করে হোম স্ক্রিন থেকে BBL Apps -এ গেলে ‘আস্থা প্লে’ অপশনটি পাবেন।
৪. আস্থা প্লে কারা দেখতে পারবেন?
শুধুমাত্র আস্থা অ্যাপ ইউজাররা।
৫. আস্থা প্লে দেখার খরচ কি?
আস্থা প্লে’র সব কনটেন্ট সম্পূর্ণ ফ্রি!
৬. আস্থা প্লে দেখতে কি ইন্টারনেট খরচ হবে?
হ্যাঁ; যদিও আস্থা অ্যাপে ব্যাংকিং করার জন্য গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক নেটওয়ার্কে কোনো ইন্টারনেট চার্জ নেই, কিন্তু আস্থা প্লে দেখতে মোবাইল ডাটা ব্যবহার করলে টেলিকম নেটওয়ার্কের ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে।
৭. আস্থা প্লে’তে বিশেষ কী থাকছে?
আস্থা প্লে’তে আছে ‘আর্লি এক্সেস কনটেন্ট’। অর্থাৎ এই কনটেন্টগুলো প্রথম এক মাসের জন্য শুধুমাত্র আস্থা প্লে’তেই প্রচারিত হবে। ঐ সময় ঐ কন্টেন্ট বঙ্গ বা অন্য কোন প্ল্যাটফর্মে দেখা যাবে না।
৮. আস্থা প্লে’তে এখন কি ‘আর্লি এক্সেস কনটেন্ট’ আছে?
হ্যাঁ; আস্থা প্লে’তে এখন ‘আর্লি এক্সেস কনটেন্ট’ হিসেবে আস্থা অ্যাপ ইউজাররা দেখতে পাচ্ছেন মন্জুরুল হাসান মিলন পরিচালিত ২০ পর্বের কমেডি-ড্রামা সিরিজ ‘প্যারাসিটামল ৫০০ এমজি’। এতে অভিনয় করেছেন - ফারহান আহমেদ জোভান, রুকাইয়া জাহান চমক, তামিম মৃধা, নাবিলা ইসলাম, ইন্তেখাব দিনার ও তারিক আনাম খান। ২২শে ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত এই কন্টেন্ট শুধুমাত্র আস্থা প্লে’তেই প্রচারিত হবে।