

১. MSF রেট কী?
MSF(মার্চেন্ট সার্ভিস ফী) রেট হলো Bangla QR লেনদেনের ক্ষেত্রে মার্চেন্টের জন্য প্রযোজ্য রেট। যা বর্তমানে BRAC Bank এর সকল মার্চেন্টের জন্য ০.৪%।
এছাড়াও, এর রেট শুধুমাত্র মার্চেন্টের জন্য প্রযোজ্য কিন্তু গ্রাহকের উপর নয়। ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বর্ণিত ফী বা সার্ভিস চার্জ বাংলাদেশ গ্রাহকের নিকট থেকে আদায় করা যাবে না।
২. বর্তমানে BRAC Bank এর মার্চেন্টের জন্য MSF রেট বিষয়ক কি নতুন সুবিধা প্রদান করা হবে?
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, BRAC Bank PLC Bangla QR এর মাধ্যমে হওয়া ১ টাকা থেকে সর্বোচ্চ ২,০০০ টাকার যে কোনো লেনদেনে MSF রেট হবে ০%।
৩. Bangla QR এর মাধ্যমে হওয়া BDT ২,০০০-এর বেশি পেমেন্টের ক্ষেত্রে কী হবে?
২০০১ টাকা বা তদূর্ধ্ব যে কোনো টাকার লেনদেনে BRAC Bank BANGLA QR মার্চেন্টের জন্য MSF রেট ০.৪%বহাল থাকবে।
৪. এই সুবিধাটি কারা পাবেন?
BRAC Bank এর সকল QR Merchant এই সুবিধা পাবেন। প্রযোজ্য শর্ত ও সময়সীমা অনুযায়ী সুবিধাটি কার্যকর হবে।