কেন ব্যবহার করবেন বাংলা কিউআর?
- দ্রুত: কয়েক সেকেন্ডেই পেমেন্ট
- নিরাপদ: নিরাপদ ডিজিটাল লেনদেন - নগদ অর্থ বহনের ঝুঁকি নেই
- সর্বজনীন: একটিমাত্র বাংলা কিউআর ব্যবহার করে যেকোনো অংশগ্রহণকারী ব্যাংক বা মোবাইল ওয়ালেট থেকে পেমেন্ট করা যাবে।
- ঝামেলাহীন: খুচরা টাকার ঝামেলা নেই। জাল নোটের ঝুঁকিও নেই।
- নির্ভরযোগ্য: প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ড সংরক্ষিত থাকে।
ব্যবসায়ীদের জন্য বাংলা কিউআর
বাংলা কিউআর আপনার ব্যবসাকে আরও সহজ, নিরাপদ ও ডিজিটাল করে তুলবে।
সুবিধাসমূহ:
- দ্রুত পেমেন্ট গ্রহণ
- তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্টে অর্থ জমা
- নগদ অর্থ সংরক্ষণ ও বহনের ঝুঁকি কম
- জাল বা ছেঁড়া নোট গ্রহণের ঝুঁকি নেই
- খুচরা টাকার প্রয়োজন নেই
- লেনদেনের নির্ভরযোগ্য ইতিহাস তৈরি হয়, যা ভবিষ্যতে ব্যাংকিং সেবা ও ঋণ গ্রহণে সহায়ক হতে পারে
কীভাবে বাংলা কিউআর সংগ্রহ করবেন?
যদি আপনি ব্যবসায়ী হন
- ব্র্যাক ব্যাংকে একটি মার্চেন্ট অ্যাকাউন্ট খুলুন।
- প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন।
- যাচাই সম্পন্ন হলে আপনার জন্য বাংলা কিউআর ইস্যু করা হবে।
- কিউআরটি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে প্রদর্শন করুন।
কীভাবে পেমেন্ট গ্রহণ করবেন?
- গ্রাহক তার ব্যাংক বা MFS অ্যাপ খুলবেন।
- বাংলা কিউআর স্ক্যান করবেন।
- টাকার পরিমাণ নিশ্চিত করবেন।
- PIN বা বায়োমেট্রিক যাচাই করবেন।
- পেমেন্ট সম্পন্ন হবে।
- অর্থ আপনার অ্যাকাউন্টে জমা হবে।
কীভাবে পেমেন্ট করবেন?
- আপনার ব্যাংক বা MFS অ্যাপ খুলুন।
- Scan QR নির্বাচন করুন।
- ব্যবসায়ীর বাংলা কিউআর স্ক্যান করুন।
- মার্চেন্টের নাম ও টাকার পরিমাণ যাচাই করুন।
- PIN বা বায়োমেট্রিক ব্যবহার করে পেমেন্ট নিশ্চিত করুন।
- সফল লেনদেনের নোটিফিকেশন দেখুন।
নিরাপদ লেনদেনের জন্য কিছু পরামর্শ
- পিন, ওটিপি বা পাসওয়ার্ড কখনো কারও সঙ্গে শেয়ার করবেন না।
- পেমেন্ট নিশ্চিত করার আগে মার্চেন্টের নাম ভালোভাবে মিলিয়ে নিন।
- টাকার পরিমাণ যাচাই করে তারপর অনুমোদন দিন
- শুধুমাত্র বিশ্বস্ত ব্যাংক বা MFS অ্যাপ ব্যবহার করুন।
- সন্দেহজনক কোনো লেনদেন হলে দ্রুত আপনার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন।
প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
বাংলা কিউআর কী?
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু করা একটি সর্বজনীন QR-ভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা।
বাংলা কিউআর ব্যবহার করতে কি ব্র্যাক ব্যাংকের গ্রাহক হতে হবে?
না। অংশগ্রহণকারী যেকোনো ব্যাংক বা MFS-এর অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করা যায়।
পেমেন্ট করতে কি আলাদা কোনো অ্যাপ লাগবে?
না। আপনার ব্যাংক বা MFS-এর অ্যাপ থেকেই বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করা যাবে।
লেনদেন কি নিরাপদ?
হ্যাঁ। প্রতিটি লেনদেন PIN, পাসওয়ার্ড অথবা বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে সম্পন্ন হয়।
লেনদেনের ইতিহাস দেখা যাবে?
হ্যাঁ। আপনার ব্যাংক বা MFS অ্যাপ থেকেই লেনদেনের ইতিহাস দেখা যাবে।
বাংলা কিউআর ব্যবহার করতে কি ইন্টারনেট প্রয়োজন?
হ্যাঁ। বাংলা কিউআর ব্যবহার করে লেনদেন করতে ইন্টারনেট সংযোগ প্রয়োজন।
প্রয়োজন সহায়তা?
বাংলা কিউআর সম্পর্কে আরও জানতে অথবা সহায়তা পেতে আপনার নিকটস্থ ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চে যোগাযোগ করুন, অথবা ফোন করুন আমাদের ২৪-ঘন্টা কল সেন্টার ১৬২২১ নম্বরে।