

প্রিয় গ্রাহক,
ব্র্যাক ব্যাংক এর রেকর্ড অনুযায়ী আপনার লোনের কিস্তি পরিশোধের মাধ্যম হিসেবে HSBC ব্যাংক এর BEFTN প্রদান করা হয়েছে। সম্প্রতি HSBC ব্যাংক বাংলাদেশে রিটেইল ব্যাংকিং অপারেশন বন্ধ করার ঘোষণা দেওয়ায় আপনার লোনের কিস্তি HSBC ব্যাংক এর BEFTN এর মাধ্যমে আদায় কার্যক্রম বিঘ্নিত হতে পারে। এমতাবস্থায়, লোনের কিস্তি নিরবিচ্ছিন্নভাবে প্রদানের জন্য অতিসত্বর আপনার নতুন স্যালারি অ্যাকাউন্ট থেকে BEFTN প্রদান এর জন্য অনুরোধ করা হচ্ছে।
নতুন স্যালারি অ্যাকাউন্ট থেকে BEFTN প্রদান এর জন্য নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করুন-
১। আপনার বর্তমান BEFTN বাতিল করতে ও নতুন BEFTN নির্দেশনা দিতে ব্র্যাক ব্যাংক এর নিকটতম শাখায় গিয়ে লিখিত নির্দেশনা জমা দিতে হবে।
২। BEFTN অ্যাকাউন্ট এর পরিবর্তন এর জন্য লিখিত নির্দেশনার সাথে আপনার নতুন স্যালারি অ্যাকাউন্ট এর ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে এবং BEFTN ফর্ম পুরন করতে হবে।
৩। নতুন BEFTN নির্দেশনা আপনার যে ব্যাংক এর সাথে নতুন স্যালারি অ্যাকাউন্ট করা হয়েছে সেই অ্যাকাউন্ট থেকে প্রদান করতে হবে।
৪। BEFTN নির্দেশনা পরিবর্তনের চার্জ ব্র্যাক ব্যাংক এর রিটেইল লোনের শিডিউল অব চার্জেস অনুযায়ী প্রযোজ্য হবে।
লোনের চুক্তিপত্র (Banking Arrangement Letter) অনুযায়ী কিস্তি আদায় কার্যক্রম বিঘ্নিত হলে ব্র্যাক ব্যাংক ঋণের শর্তাবলী অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষন করে।
ধন্যবাদান্তে,
ব্র্যাক ব্যাংক পিএলসি