

TARA হোমমেকার্স সেভিংস অ্যাকাউন্টে গত ৬ মাসে ১২,০০,০০০ টাকার অধিক জমা দেওয়ায় অ্যাকাউন্টের লিমিট অতিক্রান্ত হয়েছে। এই কারণে আপনার অ্যাকাউন্টটি TARA ট্রিপল বেনিফিট সেভিংস অ্যাকাউন্টে রূপান্তরিত হবে।
অনুগ্রহকরে প্রয়োজনীয় ডকুমেন্টসহ নির্ধারিত ব্রাঞ্চে যোগাযোগ করুন:
১) আয়ের উৎস সংক্রান্ত তথ্য ও উপাত্তসমূহ
২) হিসাবে জমাকৃত টাকার উৎস সংক্রান্ত তথ্যাদি ও এই সংক্রান্ত দলিলাদি
৩) যদি আপনার হিসাবের জমাকৃত অর্থ আপনার পরিবারের কেউ (স্বামী/স্ত্রী/বাবা/ভাই/বোন) নিয়মিত জমা দিয়ে থাকেন বা বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে থাকেন, তবে তাঁর জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট এবং আয়ের উৎস সংক্রান্ত তথ্যাদি ও এই সংক্রান্ত দলিলাদি।