

Smart IVR কি?
Smart IVR হলো একটি সেলফ সার্ভিস ব্যাংকিং সুবিধা যার মাধ্যমে ইন্টারেক্টিভ ওয়েবপেইজের মাধ্যমে আপনি বিভিন্ন ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। Smart IVR এ আপনার কার্ড অ্যাক্টিভেট করুন, PIN পরিবর্তন করুন অথবা সাময়িকভাবে কার্ড ব্লক করুন। সেবা পাওয়া যাবে সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা।
এই নির্দেশিকাতে Smart IVR ব্যবহারের নিয়ম দেওয়া আছে। সেবা নিতে ১৬২২১, ০৮০০০০১৬২২১, ০৯৬১১২২৩৩৪৪, ০২-৫৫৬৬৮০৫৫-৬-এ কল করে ১ নির্বাচন করুন। আপনার ব্যক্তিগত অ্যাক্সেস লিংক SMS-এর মাধ্যমে পাঠানো হবে।
যেভাবে শুরু করবেন
১) আপনার নিবন্ধিত মোবাইল নম্বর থেকে কল সেন্টার নম্বর এ কল করে ১ নির্বাচন করুন।
২) SMS-এ পাওয়া Smart IVR লিংকে ৩ মিনিটের মধ্যে ক্লিক করুন।
৩) যে মোবাইল নম্বর থেকে কল করেছেন, সেটি স্বয়ংক্রিয়ভাবে দেখাবে এবং পরিবর্তন করা যাবে না। নম্বরটি সাবমিট করলে একই নম্বরে ৬ সংখ্যার OTP পাবেন।
৪) ১৮০ সেকেন্ডের মধ্যে OTP দিয়ে Smart IVR-এ প্রবেশ করুন। প্রতিটি সেবার জন্য আলাদা OTP প্রয়োজন নেই।
৫) হোম পেজ থেকে প্রয়োজনীয় সেবা নির্বাচন করুন। শুরুর ধাপগুলো ইংরেজিতে থাকবে। হোম পেজ থেকে বাংলা নির্বাচন করতে পারবেন।
ইন্টারনেট সংযোগ এবং HTML5 সাপোর্ট করে এমন ব্রাউজারসহ একটি ডিভাইস প্রয়োজন। লিংক অন্য ডিভাইসেও খুলতে পারবেন।
কার্ড অ্যাক্টিভেট করুন এবং PIN সেট করুন
যোগ্য ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের জন্য প্রযোজ্য।
১) Smart IVR-এ অ্যাক্সেস করুন।
২) কার্ড এবং পিন ম্যানেজমেন্ট নির্বাচন করে কার্ড এক্টিভেশন নির্বাচন করুন। যে কার্ডটি অ্যাক্টিভেট করতে চান, সেটি বেছে নিন।
৩) স্ক্রিনে আপনার ৪ সংখ্যার জন্মসাল দিন।
৪) স্ক্রিনে দেখানো কার্ড নম্বরের ফাঁকা জায়গাগুলোতে প্রয়োজনীয় চারটি সংখ্যা দিন।
৪) নির্ধারিত ঘরে কার্ডের CVV, মেয়াদ শেষ হওয়ার তারিখ দিন।
৫) নতুন ৪ সংখ্যার PIN টাইপ করুন এবং নিশ্চিত করতে আবার টাইপ করুন।
সাবমিট করুন। কার্ড অ্যাক্টিভেশন ও PIN সেট হওয়া নিশ্চিত করে success screen দেখানো পর্যন্ত অপেক্ষা করুন।
আপনার PIN পরিবর্তন করুন
ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের জন্য প্রযোজ্য। আপনার কার্ড ও বর্তমান PIN প্রস্তুত রাখুন।
১) Smart IVR-এ অ্যাক্সেস করুন।
২) কার্ড এবং পিন ম্যানেজমেন্ট নির্বাচন করে পিন সেটাপ নির্বাচন করুন। এরপর পিন পরিবর্তন নির্বাচন করুন। যে কার্ডের PIN পরিবর্তন করতে চান, সেটি বেছে নিন।
৩) কার্ড নম্বরের ফাঁকা জায়গার চারটি সংখ্যা, CVV, মেয়াদ শেষ হওয়ার তারিখ টাইপ করুন।
৪) কার্ডের বর্তমান PIN টাইপ করুন।
৫) নতুন ৪ সংখ্যার PIN টাইপ করুন এবং নিশ্চিত করতে আবার টাইপ করুন। নতুন PIN বর্তমান PIN থেকে আলাদা হতে হবে।
তথ্য সাবমিট করুন। PIN পরিবর্তন নিশ্চিত করে success screen দেখানো পর্যন্ত অপেক্ষা করুন।
বর্তমান PIN মনে নেই? সে ক্ষেত্রে Forgot PIN সেবা ব্যবহার করুন।
আপনার কার্ড সাময়িকভাবে ব্লক করুন
ডেবিট ও ক্রেডিট কার্ডের জন্য প্রযোজ্য।
১) Smart IVR-এ অ্যাক্সেস করুন।
২) কার্ড এবং পিন ম্যানেজমেন্ট নির্বাচন করে কার্ড ব্লক নির্বাচন করুন। যে কার্ডটি ব্লক করতে চান, সেটি বেছে নিন।
3. কার্ড ব্লক করার কারণ নির্বাচন করুন।
4. নির্বাচিত কার্ডের PIN দিয়ে রিকোয়েস্ট সাবমিট করুন।
5. কার্ড সাময়িকভাবে ব্লক হওয়া নিশ্চিত করে success screen দেখানো পর্যন্ত অপেক্ষা করুন।
কার্ড আনব্লক করতে বা রিপ্লেসমেন্টের অনুরোধ জানাতে কল সেন্টার-এ কল করে এজেন্টের সঙ্গে কথা বলুন।
Smart IVR-এর অন্যান্য সেবা
• ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের Forgot PIN
• অ্যাকাউন্টের চেকবুক রিকোয়েস্ট
• অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের চেকবুক অ্যাক্টিভেশন
• অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের পৃথক চেক পাতা স্টপ
• অ্যাকাউন্টের তথ্য ও সর্বশেষ ১০টি লেনদেন
• ক্রেডিট কার্ডের তথ্য, সর্বশেষ ১০টি লেনদেন ও শেষ স্টেটমেন্টের সারসংক্ষেপ
• ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট
• Account, Loan, Credit Card, FD, DP, ECOM, POS ও QR-এর প্রোডাক্ট রিকোয়েস্ট
• ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চের ঠিকানা
• এক্সচেঞ্জ রেট
সাধারণ প্রশ্নোত্তর
কারা Smart IVR ব্যবহার করতে পারবেন?
রিটেইল এবং SME অ্যাকাউন্টের গ্রাহক, ক্রেডিট বা প্রিপেইড কার্ডধারীরা এই সেবা নিতে পারবেন। সাপ্লিমেন্টারি কার্ডধারীরাও এই সেবা নিতে পারবেন। আপনার অ্যাকাউন্ট বা কার্ড অনুযায়ী সেবা পাওয়া যাবে।
অতিরিক্ত চার্জ আছে কি?
Smart IVR-এর জন্য অতিরিক্ত সার্ভিস চার্জ নেই। আপনি যে সেবা নেবেন, তার জন্য ব্যাংকের নিয়মিত চার্জ প্রযোজ্য হবে।
লিংক বা সেশনের মেয়াদ শেষ হলে কী করব?
লিংক ৩ মিনিটের মধ্যে খুলতে হবে এবং পুনরায় ব্যবহার করা যাবে না। ১ মিনিট নিষ্ক্রিয় থাকলে সেশন শেষ হবে। লিংক, OTP বা সেশনের মেয়াদ শেষ হলে আবার কল করে নতুন লিংক নিন। OTP resend অপশন নেই।
কল সেন্টার নম্বর-এ কল করে আপনার অনুরোধে পাওয়া লিংক দিয়ে খোলা অফিশিয়াল Smart IVR পেজেই শুধু PIN, OTP ও CVV টাইপ করুন। এসব তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।