

বিষয়: ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হওয়া সংক্রান্ত নোটিশ
প্রিয় গ্রাহক,
ব্র্যাক ব্যাংক পিএলসি এর শুভেচ্ছা নেবেন।
আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয় শর্তাবলী পূরণ না হওয়ায় ব্যাংকের বর্তমান নীতিমালা অনুযায়ী আপনার অ্যাকাউন্টটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে ১৫ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করার প্রক্রিয়া শুরু হবে।
আপনি চাইলে এই সময়ের মধ্যে নিজেই নিজের অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের অবশিষ্ট টাকা ফেরত পেতে নিচের উপায়গুলো অনুসরণ করতে পারেন:
• আপনার অ্যাকাউন্টের টাকা আপনার নমিনেটেড (nominated) অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন; অথবা,
• আপনার নামে একটি 'পেমেন্ট অর্ডার' (PO) ইস্যু করার জন্য অনুরোধ করতে পারেন।
মনে রাখবেন, অ্যাকাউন্টটি বন্ধ করার সময় ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রযোজ্য চার্জ বা সরকারি শুল্ক (Levies) কেটে রাখা হবে। এছাড়া, অ্যাকাউন্টটি বন্ধ হওয়ার সাথে সাথে আপনার ডেবিট কার্ড ও অব্যবহৃত চেক অকার্যকর হয়ে যাবে বিধায় আপনার ডেবিট কার্ড ও অব্যবহৃত চেক বই নিকটস্থ শাখায় জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
নির্ধারিত সময়ের মধ্যে আপনি নিজে থেকে অ্যাকাউন্টটি বন্ধ না করলে, ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে এবং আপনার নামে একটি পেমেন্ট অর্ডার (PO) ইস্যু করা হবে। পরবর্তীতে আপনি আপনার নিকটস্থ ব্র্যাক ব্যাংক এর ব্রাঞ্চ থেকে পেমেন্ট অর্ডারটি সংগ্রহ করতে পারবেন।
ধন্যবাদান্তে
ব্র্যাক ব্যাংক পিএলসি
এটি একটি সিস্টেম জেনারেটেড চিঠি। তাই এতে কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই।