

বিষয়: ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধকরণ-সংক্রান্ত নোটিশ।
প্রিয় গ্রাহক,
ব্র্যাক ব্যাংকের শুভেচ্ছা নেবেন।
অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয় শর্তাবলি ও ব্যাংকের বর্তমান নীতিমালা পূরণ না হওয়ায় আপনার অ্যাকাউন্টটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে।
এই সময়ের মধ্যে আপনি নিজে অ্যাকাউন্টটি বন্ধ করে অবশিষ্ট অর্থ ফেরত পেতে নিচের যেকোনো একটি উপায় অবলম্বন করতে পারেন:
আপনাকে জানানো যাচ্ছে যে, অ্যাকাউন্ট বন্ধের সময় প্রযোজ্য চার্জ এবং সরকারি শুল্ক (Levies) কেটে রাখা হবে। অবিলম্বে আপনার ডেবিট কার্ড ও অব্যবহৃত চেকবই নিকটস্থ শাখায় জমা দেওয়ার অনুরোধ করা যাচ্ছে, কারণ অ্যাকাউন্ট বন্ধের সঙ্গে সঙ্গেই এগুলো অকার্যকর হয়ে যাবে।
নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ না নিলে ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টটি বন্ধ করে আপনার নামে একটি পেমেন্ট অর্ডার (PO) ইস্যু করবে, যা পরবর্তীতে নিকটস্থ ব্র্যাক ব্যাংক শাখা থেকে সংগ্রহ করতে হবে।
ভবিষ্যতে ব্যাংকিং সেবা পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ নতুন অ্যাকাউন্ট খোলার অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে
ব্র্যাক ব্যাংক পিএলসি
(এটি সিস্টেম জেনারেটেড চিঠি, তাই স্বাক্ষরের প্রয়োজন নেই)